Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

International

2 years ago

Pension:পৃথিবীর সব থেকে বেশি পেনশন পান ডিটার সেচে

pension
pension

 

  দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  সারাবিশ্বের ক্ষেত্রেই এখন 'পেনশন' একটা বড়ো সমস্যা হয়ে দেখা দিচ্ছে। মানুষের আয়ু বাড়ছে, ফলে পেনশন দিতে সব সরকারেরই বিস্তর চাপ পড়ছে। সেই অবস্থাতেই পৃথিবীর সবচেয়ে বেশি পেনশন পান মার্সিটিজ কম্পানির প্রাক্তন আধিকারিক ডিটার সেচে। সূত্রের খবর,মার্সিডিজ কোম্পানি ডেমলারের প্রাক্তন প্রধান ডিটার সেচে ৩ বছর আগে কোম্পানির প্রধানের পদ থেকে অবসর নেন। ২ বছর আগে তাদের রিপোর্টে বলেছিল, তিনি পেনশনভোগী হিসাবে প্রতিদিন প্রায় ৪.২৫০ ইউরো অর্থাৎ প্রায় ৩.০৫ লাখ টাকা। ডিটার সেচের বার্ষিক পেনশন প্যাকেজ ১০.৫ লাখ ইউরো। অর্থাৎ প্রায় ৯ কোটি টাকা। সেচেকে এত বড় পেনশন দেওয়ার জন্য একটি চুক্তি হয়েছিল। এই চুক্তিটি ২০১৭ সালে হয়েছিল। এছাড়াও, সেচে সংস্থার পরিচালকদের জন্য প্রতিষ্ঠিত পেনশন তহবিল থেকে মোটা অঙ্কের অর্থ পান। এই দুটি পরিমাণ যোগ করলে তাঁর দৈনিক পেনশনের পরিমাণ দাঁড়ায় ৩.৫ লক্ষ টাকা অর্থাৎ ৪২৫০ ইউরো।


   সেচে একজন কর্মবীর মানুষ। তিনি এখন যথেষ্ট সক্ষম। তিনি ৬৯ বছর বয়সী। কিন্তু এখনও খুব সক্রিয়। ডেলমারের পদ ছাড়ার পর তিনি অনেক কোম্পানির বোর্ডের সঙ্গে জড়িত। তিনি অনেক জায়গায় পরামর্শদাতা, হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। বেশ কিছু এনজিও-র সঙ্গেও কাজ করেন। জার্মানির বেশ কিছু ম্যাগাজিন জানিয়েছে, সেচে জার্মান কোম্পানিগুলির ইতিহাসে সর্বোচ্চ পেনশনভোগী। এর আগে ভক্সওয়াগনের প্রাক্তন প্রধান মার্টিন উইন্টারকর্ন সর্বোচ্চ পেনশন পেতেন। যা প্রতিদিন ছিল প্রায় ৩১০০ ইউরো। আসল কথা নিজে যদি ঠিক মতো কাজ জানে তাহলে বিস্তর রোজগারের সুযোগ আছে। আর তাছাড়া ধনবাদী যুগে যার অনেক আছে তার আরো বাড়ে আর যার নেই, সে নিঃস্ব হয়ে যায়।

You might also like!