Breaking News
 
Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে

 

International

3 years ago

Pakistan : পাকিস্তানের প্রাক্তন মন্ত্রী শেখ রশিদ আহমেদ গ্রেফতার, তীব্র নিন্দা ইমরান খানের

Sheikh Rashid Ahmed - Imran Khan
Sheikh Rashid Ahmed - Imran Khan

 

ইসলামাবাদ, ২ ফেব্রুয়ারি : পাকিস্তানের প্রাক্তন অভ্যন্তরীণ মন্ত্রী শেখ রশিদ আহমেদকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার ভোরে আওয়ামী মুসলিম লীগ (এএমএল) প্রধান শেখ রশিদ আহমেদকে মুরি মোটরওয়ে থেকে গ্রেফতার করা হয়েছে। সে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।

প্রাক্তন অভ্যন্তরীণ মন্ত্রী এবং তাঁর ভাগ্নে শেখ রশিদ শফিক অবশ্য পুলিশের বক্তব্যের বিরোধিতা করেছেন। তাঁরা বলেছেন, রাওয়ালপিন্ডিতে নিজের বাড়ি থেকে শেখ রশিদ আহমেদ হেফাজতে নেওয়া হয়েছে, মোটরওয়ে নয়। ইসলামাবাদের আবপারা থানায় রশিদের বিরুদ্ধে মামলা করেছেন পাকিস্তান পিপলস পার্টির রাওয়ালপিন্ডি ডিভিশনের সভাপতি রাজা ইনায়াত ওর রেহমান। প্রাক্তন রাষ্ট্রপতি আসিফ আলি জারদারির বিরুদ্ধে মন্তব্য করার অভিযোগে আহমেদকে হেফাজতে নেওয়া হয়েছে। এদিকে, শেখ রশিদ আহমেদকে গ্রেফতারির তীব্র নিন্দা করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান।

You might also like!