Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

International

2 years ago

Ramchandra Paudel Admitted To hospital:হাসপাতালে ভর্তি নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পাউডেল

Ramchandra Paude
Ramchandra Paude

 

কাঠমাণ্ডু, ২ এপ্রিল : নেপালের নবনির্বাচিত রাষ্ট্রপতি রামচন্দ্র পাউডেল পেটে ব্যথার কারণে কাঠমান্ডুর মহারাজগঞ্জের ত্রিভুবন বিশ্ববিদ্যালয় টিচিং হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতালের সরকারি বিবৃতি অনুসারে, পাউডেল পেটে ব্যথার কারণে তাঁকে হাসপাতালে আনা হয়েছিল। শনিবার গভীর রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

প্রসঙ্গত, মাত্র দুই সপ্তাহ আগে নেপালি কংগ্রেসের সিনিয়র নেতা রামচন্দ্র পাউডেল নেপালের রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। নেপালের নির্বাচন কমিশনের মতে, পাউডেল ৩৩,৮০২ ভোট পেয়েছেন এবং তার প্রতিদ্বন্দ্বী সুবাস চন্দ্র নেম্বওয়াং ১৫,৫১৮ ভোট পেয়েছেন। নেপালের ফেডারেল পার্লামেন্টের ৩১৩ জন সদস্য ভোটে অংশ নিয়েছিলেন এবং প্রাদেশিক পরিষদের ৫১৮জন সদস্যও পরবর্তী রাষ্ট্রপতি বাছাই করার জন্য নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নেন।


You might also like!