International

2 years ago

Cormac McCarthy Death : প্রয়াত হলেন 'নো কান্ট্রি ফর ওল্ড মেন'-এর রচয়িতা ম্যাকার্থি

McCarthy, author of 'No Country for Old Men', has died
McCarthy, author of 'No Country for Old Men', has died

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পুলিৎজার পুরস্কারজয়ী সাহিত্যিক করম্যাক ম্যাকার্থি মঙ্গলবার প্রয়াত হলেন। করম্যাক ম্যাকার্থি চলে গেলেন ৮৯ বছর বয়সে। কালজয়ী হয়ে থেকে গেল তাঁর উপন্যাস।

'নো কান্ট্রি' ছাড়াও তাঁর রচিত 'দ্য রোড' মানুষের মন জয় করেছে। নিউ মেক্সিকোর সান্তা ফে-তে নিজের বাড়িতে প্রয়াত হন সাহিত্যিক। প্রায় ছ'দশকের কেরিয়ারে পুলিৎজার ছাড়াও আন্তর্জাতিক বহু পুরস্কার পেয়েছেন ম্যাকার্থি। ইউএসএ-র গ্রামাঞ্চলের দারিদ্র, মানসিক টানাপড়েনের সৎ দলিল হয়ে রয়েছে তাঁর সৃষ্টিগুলি।

১৯৩৩-এর ২০ জুলাই রোড আইল্যান্ডে ম্যাকার্থির জন্ম। চার বছর বয়সে পরিবারের সঙ্গে পাড়ি দেন টেনেসিতে। বাবা ছিলেন আইনজীবী। বাবা-মা ছেলের নাম রেখেছিলেন চার্লস। পরে যখন বিশ্ববিদ্যালয়ের পাঠ ছেড়ে লেখালিখি নিয়েই কেয়িরার গড়বেন বলে ঠিক করেন, তখন চার্লসের বদলে নিজের নাম রাখেন করম্যাক। 

শিকাগোর একটি গাড়ির যন্ত্রাংশের দোকানে কাজ করতে করতে লেখেন প্রথম উপন্যাস 'দ্য অরচার্ড কিপার'। প্রকাশিত হয় ১৯৬০-এ। প্রথম উপন্যাসেই নজর কাড়েন ম্যাকার্থি। পরে 'চাইল্ড অফ গড', 'সাত্রি', 'দ্য রোড', 'ব্সলাড মেরিডিয়ান', 'অল দ্য প্রিটি হর্সেস', 'দ্য ক্রসিং, 'সিটিস অফ দ্য প্লেন', 'নো কান্ট্রি ফর ওল্ড মেন'-এর মতো উপন্যাসের জন্ম। ২০০৮-এ 'নো কান্ট্রি...'-র ভিত্তিতে তৈরি হয় ফিল্ম। ছবিটি চারটি অস্কার জিতেছিল। তার আগের বছর 'দ্য রোড'-এর জন্য ম্যাকার্থির পুলিৎজার। বরাবর আড়ালে থাকা ম্যাকার্থির জাগতিক সুখস্বাচ্ছন্দ্যে তেমন আগ্রহ ছিল না। বহু বছর কাটিয়েছেন মোটেলে। বিয়ে করেছেন তিন বার। দুই ছেলে আছে তাঁর।

You might also like!