Breaking News
 
Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে

 

International

3 years ago

Hugh Hudson: প্রয়াত অস্কার জয়ী ব্রিটিশ পরিচালক হিউ হাডসন

Hugh Hudson
Hugh Hudson

 

লন্ডন, ১১ ফেব্রুয়ারি : প্রয়াত হলেন অস্কার জয়ী ব্রিটিশ পরিচালক হিউ হাডসন। শুক্রবার লন্ডনের চ্যারিং ক্রস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ ক্রেন ‘চ্যারিয়টস অফ ফায়ার’ খ্যাত পরিচালক । মৃত্যুকালে তার বয়স হয়েচিল ৮৬ বছর। জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। পরিবারের তরফে ব্রিটিশ পরিচালকের মৃত্যুর খবর জানানো হয়েছে।



১৯৩৬ সালের ২৫ আগস্ট লন্ডনে জন্ম হাডসনের। কর্মজীবনের প্রথম দিকে প্যারিসে তথ্যচিত্র সম্পাদনা এবং বিজ্ঞাপন পরিচালনার কাজ করতেন তিনি। সেখান থেকেই সিনেমার জগতে পা রাখেন হাডসন। অ্যালান পার্কার পরিচালিত বিখ্যাত ছবি ‘মিডনাইট এক্সপ্রেস’-এ সেকেন্ড ইউনিট পরিচালক হিসাবে কাজ করেছিলেন হিউ। এরপর দুই ব্রিটিশ অ্যাথলিটের গল্প নিয়ে ‘চ্যারিয়টস অফ ফায়ার’ ছবি তৈরি করেন তিনি। ১৯৮১ সালে মুক্তি পাওয়া এই ছবি সেরা চিত্রনাট্যর জন্য অস্কার জিতে নেয়। ‘চ্যারিয়টস অফ ফায়ার’ ছাড়াও ‘গ্রেস্টোক: দ্য লেজেন্ড অফ টারজ়ান, ‘লর্ড অফ দ্য এপস’ ছবিও পরিচালনা করেন তিনি।

You might also like!