International

3 years ago

Chile : চিলিতে ঘুম ভেঙে জেগে উঠল লাসকার আগ্নেয়গিরি, চূড়ান্ত সতর্কতা জারি

Lascar volcano wakes up in Chile
Lascar volcano wakes up in Chile

 

সান্তিয়াগো, ১১ ডিসেম্বর : আচমকাই জেগে উঠল চিলির লাসকার আগ্নেয়গিরি। শনিবার মধ্যরাতে চিলির আন্দিজ পবর্তমালায় থাকা লাসকার আগ্নেয়গিরি জেগে উঠেছে প্রায় সাত বছর বাদে। রাত থেকেই পুরোদমে লাভা উদগীরণ করছে। যার ফলে ওই এলাকায় চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে। আগ্নেয়গিরির উপর দিয়ে যেতে দেওয়া হচ্ছে না কোনও বিমানকে। তবে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির খবর সামনে আসেনি।

চিলির আন্দিজের লাসকার আগ্নেয়গিরি জেগে উঠেছে শনিবার মাঝ রাতে। সেই থেকে অনর্গল লাভা ও ছাই উদ্গীরণ চলছে। আকাশে ছ’হাজার মিটার উঁচু পর্যন্ত পৌঁছে যাচ্ছে ধোঁয়া, গ্যাস ও লাভার হলকা। ক্ষণে ক্ষণে এলাকার মাটি কেঁপে কেঁপে উঠছে। বিপুল বেগে আকাশে ছড়িয়ে পড়ছে ধোঁয়া, গ্যাস এবং গলিত লাভা। চিলির ‘ন্যাশনাল জিয়োলজি অ্যান্ত মাইনিং সার্ভিস’ সূত্রে খবর, শনিবার রাত সাড়ে বারোটা নাগাদ মৃদু ভূমিকম্প দিয়ে শুরু হয় অগ্ন্যুৎপাত। ক্রমশ তার তেজ বাড়তে থাকে। সঙ্গে সঙ্গে গোটা এলাকায় হলুদ সতর্কতা জারি করা হয়। আগ্নেয়গিরি এলাকার পাঁচ কিলোমিটারের মধ্যে সাধারণের প্রবেশ নিষিদ্ধ হয়ে যায়।


You might also like!