Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

International

2 years ago

Indigo Air Service : অসুস্থ যাত্রী, আচমকাই পাকিস্তানে জরুরি অবতরণ ইন্ডিগোর বিমান

landing in Pakistan with sick passenger
landing in Pakistan with sick passenger

 

ইসলামাবাদ, ১৩ মার্চ  : মাঝ আকাশে আচমকাই গুরুতর অসুস্থ যাত্রী। যার জেরে তড়িঘড়ি নামানো হল বিমান। সোমবার দিল্লি থেকে দোহাগামীএকটি বিমানে ঘটনাটি ঘটে। ওই যাত্রীর নাম আবদুল্লা (৬০)। তিনি নাইজিরিয়ার বাসিন্দা ছিলেন।

কর্মসূত্রে ভারতে এসেছিলেন ওই যাত্রী। এদিন ইন্ডিগোর বিমানে দুবাই যাচ্ছিলেন তিনি। ৬ই-১৭৩৬ নম্বর ইন্ডিগো ফ্লাইটটি দিল্লি থেকে কাতারের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। উড়ান চলাকালীন আচমকাই অসুস্থ বোধ করেন। কোনওরকম ঝুঁকি না নিয়ে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন পাইলট। অনুমতি মিলতেই বিমানটিকে করাচিতে এমারজেন্সি ল্যান্ডিং করানো হয়। তারপরও শেষরক্ষা হয়নি। বিমানবন্দরে চিকিৎসকরা এসে পর্যবেক্ষণ করে যাত্রীকে মৃত বলে ঘোষণা করেন।

চিকিৎসকরা জানান, মাঝ আকাশে মৃত্যু হয়েছে যাত্রীর। অনুমান করা হচ্ছে, ওই ব্যক্তির হৃদযন্ত্রে আগে থেকেই কোনও সমস্যা ছিল। বিমান সংস্থার তরফে একটি বিবৃতি দিয়ে বলা হয়, মাঝ আকাশে যাত্রী মৃত্যুর ঘটনা মর্মান্তিক। তাঁর পরিবার এবং পরিজনের প্রতি সমবেদনা রইল। অন্য যাত্রীদের দ্রুত গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

You might also like!