International

3 years ago

Ukrain Russia War - পরপর রকেট হামলায় বিকট শব্দে কেঁপে উঠল কিয়েভ

Kiev was shaken by the sound of successive rocket attacks
Kiev was shaken by the sound of successive rocket attacks

 

কিয়েভ, ১৬ ডিসেম্বর  : রাশিয়ায় পরপর রকেট হামলায় বিকট শব্দে কেঁপে উঠল কিয়েভ। শুক্রবার সকালে ঘটনাটি ঘটে। বেশ কয়েকটি আবাসন লক্ষ্য করে রুশ সেনা রকেট হামলা চালিয়েছে বলে জানা গেছে। হামলা হয়েছে কিয়েভের দক্ষিণ-পশ্চিমের হোলোসিভিস্কি এলাকায়। সমান্তরালভাবে রকেট হামলা চলে দেসনিয়াঙ্কি এবং নিপ্রোভেস্কিতেও। কোনও প্রাণহানির খবর পাওয়া না গেলেও ক্ষয়ক্ষতি ব্যাপক হয়েছে বলেই মনে করা হচ্ছে।

 এই বিস্ফোরণের খবর দিয়েছে কিয়েভের মেয়র ভিতালিয়ে ক্লিতশচক। রুশ রকেট হামলার লক্ষ্য ছিল এখানকার একটি বিদ্যুৎকেন্দ্র। বিদ্যুৎকেন্দ্রটির ভয়াবহ ক্ষতি হয়েছে বলেই খবর। কিয়েভ ছা়ড়াও ইউক্রেনের মধ্যাঞ্চলেও রাশিয়া রকেট হামলা চালিয়েছে। হামলা হয়েছে পূর্ব খারকিভ। বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে হমলা হওয়ায় কিয়েভের বিরাট একটি অংশ অন্ধকারে ডুবে রয়েছে। এই হামলার খবর দিতে গিয়ে দক্ষিণ ইউক্রেনের মাইকোলেভ প্রদেশের গভর্নর জানিয়েছেন, শুক্রবার রাশিয়া একসঙ্গে ৬০টি রকেট হামলা চালায়। ইউক্রেনের বিরুদ্ধে সাম্প্রতিক রুশ সেনা অভিযানের প্রেক্ষিতে শুক্রবার প্রথমবার ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল কিয়েভ এবং পার্শ্ববর্তী এলাকা। রকেট হামলায় কৃষ্ণসাগর উপকূলবর্তী এলাকাও ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা এখনও জানা যায়নি।

You might also like!