Breaking News
 
Bangladesh election 2026 result: বাংলাদেশে নিরঙ্কুশ জয়ের পথে বিএনপি Rajpal Yadav: রাজপাল যাদবের কাতর আবেদনেও মন গলল না আদালতের! ‘ছেলের বিয়ে’র আর্জি খারিজ, জেলের ভাতই ভবিতব্য অভিনেতার Abhishek Sharma: বিশ্বকাপের আগে চরম অনিশ্চয়তা! শারীরিক অসুস্থতায় ওজন কমে নাজেহাল অভিষেক, ফিটনেস নিয়ে উঠছে বড় প্রশ্ন Delhi Red Fort Blast: মাসুদের নয়া মারণাস্ত্র ‘মহিলা ব্রিগেড’! দিল্লি বিস্ফোরণে জইশ যোগ নিশ্চিত করল রাষ্ট্রসংঘ, দেশজুড়ে হাই-অ্যালার্ট Bratya Basu:বিজেপির ‘জামাত’ অস্ত্র বুমেরাং! ব্রাত্য বসুর কটাক্ষ— ‘মাদুরো অপহরণের দায়ও কি তবে তৃণমূলের ওপর চাপাবেন? Mamata Banerjee: পুণেতে বাঙালি পরিযায়ী খুনের ঘটনায় শোকের ছায়া! স্বজনহারাদের সমবেদনা জানিয়ে বিজেপিকে কড়া আক্রমণ মমতার

 

International

1 year ago

Russian missile attack :সাতসকালে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপল কিয়েভ, নিহত ১

Kiev was shaken by the Russian missile attack at seven in the morning
Kiev was shaken by the Russian missile attack at seven in the morning

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  ইউক্রেনের রাজধানী কিয়েভে আজ  সকালে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া।

ক্রমিক রুশ হামলায় কিয়েভ কেঁপে ওঠে। একের পর এক প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা যায়। কিয়েভের আকাশে ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়।কিয়েভে রুশ হামলায় অন্তত একজনের নিহত হওয়ার তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া গেছে।প্রাথমিক তথ্যের বরাত দিয়ে কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান সেরহি পপকো বলেন, সকালে ইউক্রেনের রাজধানীতে আটটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত একজন নিহত হয়েছেন।সেরহি পপকো আরও বলেন, সকালের এই ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভের বিভিন্ন স্থানে আগুন ধরে যায়। হামলায় একটি অফিস ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।কিয়েভে হামলা চালাতে রুশ বাহিনী হাইপারসনিক কিনঝাল ক্ষেপণাস্ত্র ও ইস্কান্দার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলে জানান সেরহি পপকো।কিয়েভের সামরিক প্রশাসনের বরাতে বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, স্থানীয় সময় সকাল সাতটার দিকে এই হামলা চালানো হয়।

কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো বলেন, শত্রুর হামলায় আহত দুই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিয়েভের চারটি এলাকায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে গাড়ি ও ভবনে আগুন ধরে যায়। সব জায়গাতেই জরুরি বিভাগের কর্মীরা কাজ করছেন।অবশ্য হামলার আগেই ইউক্রেনের বিমানবাহিনী কিয়েভের বাসিন্দাদের সতর্ক করছিল। তারা বলেছিল, উত্তর দিক থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধেয়ে আসছে।

You might also like!