Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

International

2 years ago

Japan : মহাকাশ গবেষণায় বড় ধাক্কা! জাপানের দ্বিতীয়বার মহাকাশ অভিযানও ব্যর্থ

Japan's second space mission also failed
Japan's second space mission also failed

 

টোকিও : জাপানের মহাকাশ গবেষণার ক্ষেত্রে বড় ধাক্কা । ব্যর্থ হল জাপানের দ্বিতীয়বার মহাকাশ অভিযানও । মহাকাশযান এইচ৩ রকেটটি উৎক্ষেপণের পর আকাশে ধ্বংস করতে হয়। জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জেএএক্সএ-এর তরফে জানানো হয়েছে, মঙ্গলবার মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়। কিন্তু উৎক্ষেপণের পর ইঞ্জিন সঠিকভাবে কাজ না করায় এটি ধ্বংস করে দেওয়া হয়। জাপানের মহাকাশ গবেষণার ক্ষেত্রে এই ব্যর্থতা বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে। দ্বিতীয়বার মহাকাশ অভিযান ব্যর্থ হওয়ায় সেদেশের মহাকাশ অনুরাগীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে।

জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জেএএক্সএ-এর তরফে বিবৃতিতে আরও বলা হয়েছে, উৎক্ষেপণের পর যখন মনে করা হয় রকেটটি সফলভাবে মিশন সম্পন্ন করতে পারবে না। তখনই ধ্বংসের নির্দেশ দেওয়া হয়। এইচ৩ রকেটটির ধ্বংসাবশেষ ফিলিপাইন সাগরে পতিত হবে বলেও জানানো হয় মহাকাশ গবেষণা সংস্থার তরফে।

উল্লেখ্য এর আগে গত বছর অক্টোবর মাসে মহাকাশে স্যাটেলাইটবাহী একটি রকেট উৎক্ষেপণ করেছিল জাপান। কিন্তু সেক্ষেত্রেও ব্যর্থ হয় দেশটি। উৎক্ষেপণের কয়েক মিনিট পর স্বংক্রিয় ব্যবস্থা ব্যবহার করে রকেটটিকে ধ্বংস করা হয়। এপসিলন-৬ রকেটটি উক্ষেপণে ব্যর্থ হয়েছিল, কারণ সেটির কক্ষপথের অবস্থান ঠিক ছিল না। ফলে উৎক্ষেপণের সাত মিনিটের মধ্যেই এটিকে ধ্বংস করে দেওয়া হয়।


You might also like!