Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

International

3 years ago

India suspends online visa service for Canadian citizens:কানাডার নাগরিকদের অনলাইন ভিসা পরিষেবা স্থগিত করল ভারত

India suspends online visa service for Canadian citizens
India suspends online visa service for Canadian citizens

 

নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর  : কানাডার নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করল ভারত । কানাডা থেকে ভারতে অনলাইন ভিসা পরিষেবা স্থগিত করা হয়েছে। অনলাইন ভিসা আবেদন কেন্দ্র বিএলএস ইন্টারন্যাশনাল বৃহস্পতিবার ভিসা প্রদানের পরিষেবা স্থগিত করেছে।

ভারতীয় মিশনের অনুরোধে কানাডা থেকে ভারতে যাতায়াতের ক্ষেত্রে ভিসা পরিষেবা স্থগিত করা হয়েছে। যদিও পরে এই বিষয়ে দেওয়া বিজ্ঞপ্তিটি ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হয়। ভারতীয় ভিসা পরিষেবাগুলি ২১শে সেপ্টেম্বর ২০২৩ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে৷ বিএসএল ওয়েবসাইটে বিজ্ঞপ্তিটি পরে তুলে নেওয়া হয়।

উল্লেখ্য, সম্প্রতি ভারত ও কানাডার সম্পর্ক তিক্ত হয়ে উঠেছে। কানাডা তার নাগরিককে হত্যার জন্য ভারতকে অভিযুক্ত করেছে । তারফলে ভারত তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে।

You might also like!