International

2 years ago

Law Minister of Pakistan:''ইমরানের ১৪ বছর জেল হতে পারে'' - পাকিস্থানের আইনমন্ত্রী

Law Minister of Pakistan
Law Minister of Pakistan

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃপাকিস্থান আছে পাকিস্থানে।  প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরানকে নিয়ে আবার মুখ খুললেন এর মন্ত্রী। রাজনৈতিক উদ্দেশ্যে সরকারি নথি উন্মোচন করে জাতীয় নিরাপত্তাকে বিপন্ন করায় অভিযুক্ত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ১৪ বছর জেল হতে পারে বলে জানিয়েছেন দেশটির আইনমন্ত্রী আজম নাজির তারার। বৃহস্পতিবার ইসলামাবাদে একটি প্রেস কনফারেন্সে ভাষণ দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

তারার স্পষ্ট করে বলেন, সাইফার হচ্ছে একটি সরকারি শ্রেণিবদ্ধ নথি, যেটি কখনো প্রকাশ করা যাবে না বা কারও সঙ্গে শেয়ার করা যাবে না। ইমরান খান এটিকে নিজের স্বার্থে ব্যবহার করেছেন। এ বিষয়ে পাকিস্তান ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) তাকে তলব করেছিল। ইমরানপন্থীরা এই কথায় অত্যন্ত ক্ষুব্ধ।

আইনমন্ত্রী বলেন, সাইফারের নির্বিচারে ব্যবহার করে জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছিলেন ইমরান খান; যেটি সাবেক মুখ্যসচিব আজম খানের স্বীকারোক্তিমূলক বক্তব্য থেকে স্পষ্ট করেছে। পিটিআইয়ের চেয়ারম্যান এটি তার নিজের রাজনৈতিক উদ্দেশ্যের জন্য ব্যবহার করেছেন। আজম নাজির তারার বলেন, যদি গোপন নথিটি প্রকাশ করা হয় এবং এর বিষয়বস্তু তার স্বার্থের জন্য ফাঁস করা হয়, তবে ইমরান খানের ১৪ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে


You might also like!