International

3 years ago

শন পেন তার অস্কার ভাগ করে নিলেন জেলেনস্কির সাথে, কারন জানেন কী ?

Volodymyr Zelenskyy
Volodymyr Zelenskyy

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ হলিউড খ্যাত অভিনেতা শন পেন। ২০০৩ এবং ২০০৪ সালে পর পর দু'বার অস্কার পুরস্কার পেয়েছিলেন। তার মধযে একটি অস্কার তিনি সম্প্রতি দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট জ়েলেনস্কিকে।

সম্প্রতি ইউক্রেনের কিভে সফরে গিয়েছিলেন শন। সেখানেই জ়েলেনস্কি তাঁকে ‘অর্ডার অফ মেরিট’ সম্মানে ভূষিত করেন। সেই সময় শনও তাঁর একটি অস্কার দিয়ে দেন জ়েলেনস্কিকে। দক্ষ অভিনেতার হওয়ার পাশাপাশি শন রাজনৈতিক ভাবেও যথেষ্ট সচেতন। রুশ-ইউক্রেনের যুদ্ধের সময়ে তিনি যুদ্ধ-হিংসার বিরুদ্ধে কড়া সমালোচনা করেছিলেন।

সম্প্রতি এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কি বলেছেন, ‘‘...ইউক্রেন যা হচ্ছিল তা দেখে আমি শিউড়ে উঠেছিলাম। কিন্তু যে ভাবে সেই সময়টা শন সাহস, বুদ্ধি, ভালবাসা এবং আত্মসম্মানের প্রতীক হয়ে দাঁড়িয়েছিলেন, তা সত্যিই আমায় প্রশংসনীয়।’’


You might also like!