International

2 years ago

Australian sailor Tim Shaddock:সাগরে আটকা পড়ে ছিলেন দুই মাস, খেতেন কাঁচা মাছ, সঙ্গে ছিল পোষা কুকুর

Australian sailor Tim Shaddock
Australian sailor Tim Shaddock

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ প্রশান্ত মহাসাগরে নৌকায় দুই মাস ভেসে থাকার পর এক অস্ট্রেলীয় নাবিক তাঁর পোষা কুকুরসহ জীবিত উদ্ধার হয়েছেন। তিনি মাঝসমুদ্রে কাঁচা মাছ আর বৃষ্টির পানি খেয়ে বেঁচে ছিলেন। চিকিৎসকেরা বলেছেন, ওই নাবিকের শারীরিক অবস্থা স্থিতিশীল। তিনি ভালো আছেন।

গত এপ্রিলে সিডনির বাসিন্দা টিম শ্যাডক (৫১) মেক্সিকোর লা পাজ শহর থেকে যন্ত্রচালিত নৌকায় করে প্রশান্ত মহাসাগরে ফ্রেঞ্চ পলিনেশিয়া দ্বীপপুঞ্জের দিকে যাত্রা করেন। ছয় হাজার কিলোমিটারের বেশি দূরত্বের এ সমুদ্রযাত্রায় সঙ্গী ছিল তাঁর পোষা কুকুর বেল্লা। কয়েক সপ্তাহ পর তাঁরা প্রচণ্ড ঝড়ের মধ্যে পড়েন। এতে নৌকাটির যন্ত্র বিকল হয়ে পড়ে। তারা উত্তর প্রশান্ত মহাসাগরে আটকা পড়েন।

সম্প্রতি একটি হেলিকপ্টার থেকে নৌকাটি শনাক্ত করা হয়। পরে একটি ট্রলারে করে শ্যাডক ও বেল্লাকে উদ্ধার করা হয়।

ট্রলারে থাকা চিকিৎসকেরা অস্ট্রেলিয়ার টেলিভিশন চ্যানেল নাইন নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ওই নাবিকের শারীরিক অবস্থা স্থিতিশীল।

তবে দুই মাসে শ্যাডক অনেকখানি শুকিয়ে গেছেন। তাঁর মুখে লম্বা দাঁড়ি দেখা গেছে।

নাইন নিউজকে শ্যাডক বলেন, ‘সমুদ্রে অত্যন্ত কঠিন সময় পার করেছি। দীর্ঘ সময় ধরে সাগরে আমি একা ছিলাম। সে কারণে আমার শুধু বিশ্রাম আর ভালো খাবারদাবার প্রয়োজন। তা ছাড়া আমি শারীরিকভাবে সুস্থ আছি।’

শ্যাডক বলেন, সঙ্গে মাছ ধরার ছিপ থাকায় তিনি ওই প্রতিকূল পরিবেশেও টিকে থাকতে পেরেছিলেন।

নৌকার ছাউনির নিচে বসে সূর্যের প্রখর তাপ থেকে নিজেকে বাঁচিয়েছেন।

শ্যাডক ও বেল্লাকে নিয়ে ট্রলারটি এরই মধ্যে মেক্সিকোর দিকে যাত্রা শুরু করেছে। সেখানে শ্যাডকের স্বাস্থ্য পরীক্ষা হবে এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসা দেওয়া হবে।


You might also like!