Breaking News
 
Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে

 

International

2 years ago

Greece : গ্রিসের পরিবহন মন্ত্রীর মূল্যবোধের রাজনীতি

Greece:
Greece:

 

  দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ একেই বলে মূল্যবোধের রাজনীতি!গ্রীসে ট্রেন দুর্ঘটনায় ৩৮ জেনে মৃত্যুর খবর এসেছে। দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ৩৮ জন নিহত হওয়ার ঘটনায় ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করেছেন গ্রিসের অবকাঠামো ও পরিবহণমন্ত্রী কোস্টাস কারামানলিস। বুধবার দুর্ঘটনাস্থল পরিদর্শনের পর তিনি পদত্যাগের ঘোষণা করে দেন।

  তিনি সাংবাদিকদের বলেন, আমি এ ব্যর্থতার দায় নিচ্ছি এবং পরিবহণমন্ত্রীর পদ ছেড়ে দিচ্ছি। পদত্যাগের ঘোষণা দিয়ে কোস্টাস কারামানলিস বলেন, এমন মর্মান্তিক ঘটনা যখন ঘটেছে, তখন কিছু না ঘটার ভান করে কাজ চালিয়ে যাওয়া আমার পক্ষে অসম্ভব। তিনি আরও বলেন, ট্রেন দুর্ঘটনায় যে মানুষেরা মারা গেছেন তাদের প্রতি শ্রদ্ধার নিদর্শনস্বরূপ পদত্যাগ করা আমার কর্তব্য। নিহতদের পরিবারের প্রতি আমি গভীর সমবেনা জানাচ্ছি। এমন ঘটনার নিদর্শন খুব কম আছে। আমাদের দেশে তো নেইই।

  দুর্ঘটনা স্থলে গিয়ে মন্ত্রী সম্পূর্ণভাবে ভেঙে পড়েন। বলেন,এই দৃশ্য দেখা যায় না।

মঙ্গলবার মধ্যরাতে গ্রিসের লারিসা শহরের কাছে যাত্রীবাহী একটি ট্রেনের সঙ্গে মালবাহী একটি ট্রেনের সংঘর্ষ হয়। এতে ৩৮ জন নিহত হন। আহত হন কমপক্ষে ৮৫ জন।

লারিসা শহরের কর্তৃপক্ষ জানায়, যাত্রীবাহী ট্রেনটি গ্রিসের রাজধানী এথেন্স থেকে উত্তরাঞ্চলীয় শহর থেসালোনিকি যাচ্ছিল। আর মালবাহী ট্রেনটি থেসালোনিকি থেকে লারিসা যাচ্ছিল। এই মর্মান্তিক খবরে বিশ্বের নাগরিক মহল দুঃখ প্রকাশ করেছেন।

You might also like!