Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

International

2 years ago

Germany is giving warplanes to Ukraine:ইউক্রেনকে যুদ্ধবিমান দিচ্ছে জার্মানি - ক্ষুব্ধ রাশিয়া

Germany is giving warplanes to Ukraine
Germany is giving warplanes to Ukraine

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ পৃথিবীর শক্তিকে স্পষ্টভাবে দুটি ভাগে ভাগ করে দিয়েছে - মার্কিন ও পশ্চিমী দেশগুলো একদিকে আর রাশিয়া ও চিন  অপরদিকে। এই পরিস্তিতিতেই ইউক্রেনকে সোভিয়েত নকশায় তৈরি পাঁচটি মিগ–২৯ যুদ্ধবিমান দেওয়ার বিষয়ে আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে জার্মানির সরকার। বৃহস্পতিবার জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আমরা কেন্দ্রীয় (ফেডারেল) সরকারের সবাই যৌথভাবে এ সিদ্ধান্তে পৌঁছেছি। আমি বিষয়টিকে স্বাগত জানাচ্ছি।’ স্বভাবিক কারণেই ক্ষুব্ধ রাশিয়া। আর তুরস্কের মতো যারা যুদ্ধ বন্ধ করার চেষ্টা করছে তরাও অসন্তুষ্ট।

জার্মান প্রতিরক্ষামন্ত্রী পিস্টোরিয়াস জানান, বৃহস্পতিবার পোল্যান্ডের পক্ষ থেকে এ অনুরোধ করা হয়। অনুরোধের দিনই অনুমোদন প্রমাণিত করে ‘আপনি জার্মানির ওপর ভরসা করতে পারেন'। ২০০৪ সালে জার্মান সরকার ২২টি মিগ–২৯ যুদ্ধবিমান প্রতিবেশী দেশ পোল্যান্ডকে দেয়। আর বাকি দুটির মধ্যে একটি বিধ্বস্ত হয়েছিল। আর যে একটি মিগ–২৯ সেটি এখন জার্মানির জাদুঘরে রাখা আছে। রুশ বাহিনী ইউক্রেনে বড় ধরনের হামলা শুরুর পরিকল্পনা করছে দাবি করে মিত্রদের কাছে যুদ্ধবিমান পেতে জোর প্রচেষ্টা চালাচ্ছে কিয়েভ। ইতিমধ্যে স্লোভাকিয়াও ইউক্রেনে একাধিক মিগ–২৯ পাঠিয়েছে। পশ্চিমা দেশগুলো এখন পর্যন্ত ইউক্রেনকে অত্যাধুনিক যুদ্ধবিমান দিতে অনাগ্রহী। যেমন যুক্তরাষ্ট্রের তৈরি এফ–১৬। কিন্ত কিছু দেশ এ অবস্থান থেকে সরে এসে ইউক্রেনকে মিগ–২৯–এর মতো পুরোনো যুগের যুদ্ধবিমান দিচ্ছে। এই পরিস্থিতিতে রাশিয়া ও চিন নিশ্চই চুপচাপ বসে থাকবে না। আবার একটা যুদ্ধের গন্ধ ছড়িয়ে পড়বে পৃথিবীতে।


You might also like!