Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

International

2 years ago

Saudi Arabia FM visits Syria:বাশার আল আসাদের সঙ্গে সাক্ষাৎ করলেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী

Saudi Arabia FM visits Syria
Saudi Arabia FM visits Syria

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মঙ্গলবার বিন ফারহান দামেস্কে যান। সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম এই খবর দিয়েছে। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সৌদি সফরের এক সপ্তাহের মধ্যেই তার এই সফর।  

২০১১ সালে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম কোনো সৌদি মন্ত্রী দেশটির রাজধানীতে পা রাখলেন।

সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় এক অনলাইন বিবৃতিতে বলেছে, এই সফর সিরিয়ার সংঘাত সমাধানে সৌদি আরবের ইচ্ছার প্রতিফলন, যা দেশটির আরব পরিচয় রক্ষা করবে এবং দেশটিকে আরব পরিমণ্ডলে ফিরিয়ে আনবে।  

সংঘাত শুরুর পর থেকেই বাশার আল আসাদ ওই অঞ্চলে রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন রয়েছেন। তবে সৌদি আরব ও দামেস্কের মিত্র ইরানের সম্পর্ক পুনঃস্থাপনের সিদ্ধান্ত নেওয়ার পর থেকে আঞ্চলিক সম্পর্ক পাল্টাতে শুরু করেছে। গেল সপ্তাহে চলে সৌদি ও সিরিয়ার মধ্যে কূটনৈতিক তৎপরতার ঝড় চলে।

সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মেকদাদাদ এক সপ্তাহেরও কম সময়ের আগে সৌদি আরব সফরে যান। সংঘাত শুরুর পর এটিই ছিল তার প্রথম সৌদি সফর।

গেল সপ্তাহে নয়টি আরব দেশ থেকে আসা কূটনীতিকেরা সৌদির জেদ্দায় আলোচনায় বসেন। ২০১১ সালে আরব লিগ থেকে বহিস্কারের পর সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে তারা আলোচনা করেন।

You might also like!