Breaking News
 
MLA Byran Biswas: বাইরনের ঘরে আগুন কী ভাবে? জল্পনার মাঝে মুখ খুললেন মেজো ভাই, দিলেন শর্ট সার্কিটের তত্ত্ব SP MP Targets Rahul Gandhi: ‘হারের ভয়েই’ রায়বরেলিতে লড়তে চাননি রাহুল? বিস্ফোরক দাবি অখিলেশের দলের সাংসদের M Nageshwar Rao: আর্থিক অনিয়মের অভিযোগের পর রাজনীতিতে প্রাক্তন সিবিআই প্রধান, নতুন ভূমিকায় নাগেশ্বর রাও Nagaland Woman 'Assaulted: ভারত-ব্রাজিল ম্যাচের পর পাঁচতারা হোটেলে অশান্তি! নাগাল্যান্ডের দুই যুবতীর সঙ্গে শ্লীলতাহানির অভিযোগ CM Suvendu Adhikari: ‘১০ মার্চ মিথ্যা দিবস পালন করলে কেমন হয়?’ নন্দীগ্রাম থেকে মমতাকে ফের খোঁচা শুভেন্দুর Suvendu Adhikari: ‘লেনিন, মার্কস, হো চি মিন, এরা কারা?’ রাস্তার নাম বদল নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর

 

International

9 months ago

Mexican Navy plane crash: মেক্সিকোর নৌবাহিনীর বিমান ভেঙে নিহত ৫

Mexican Navy plane crash
Mexican Navy plane crash

 

গ্যালভেস্টন, ২৩ ডিসেম্বর : টেক্সাসের উপকূলে গ্যালভেস্টনের কাছে মেক্সিকোর নৌবাহিনীর একটি ছোট বিমান ভেঙে পড়ে অন্তত পাঁচ জন নিহত হয়েছেন। সোমবার বিকেলে দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে মেক্সিকোর নৌবাহিনী ও স্থানীয় প্রশাসন। বিমানটিতে এক শিশু রোগী-সহ মোট আট জন আরোহী ছিলেন।মেক্সিকোর নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, বিমানে চার জন নৌবাহিনীর কর্মকর্তা ও চার জন বেসামরিক যাত্রী ছিলেন-যাদের মধ্যে এক জন শিশু ছিল। তবে কারা নিহত হয়েছেন, তা স্পষ্ট নয়। টেক্সাস উপকূলের গ্যালভেস্টন এলাকার একটি কজওয়ের গোড়ায়, হিউস্টন থেকে প্রায় ৮০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে বিমানটি ভেঙে পড়ে। টেক্সাস ডিপার্টমেন্ট অব পাবলিক সেফটির তথ্য অনুযায়ী, ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) ও ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড-এর (এনটিএসবি) দল ঘটনাস্থলে পৌঁছয়।

You might also like!