Breaking News
 
Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে

 

International

3 years ago

America : আমেরিকায় এয়ার অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় রোগীসহ পাঁচজনের মৃত্যু

America
America

 

স্টেজকোচ (নেভাদা), ২৬ ফেব্রুয়ারি : যুক্তরাষ্ট্রের নেভাদার পাহাড়ি এলাকায় শুক্রবার রাতে একটি এয়ার অ্যাম্বুলেন্স দুর্ঘটনার কবলে পড়ে। এই বিমান দুর্ঘটনায় চিকিৎসাকর্মী ও একজন রোগীসহ পাঁচজন মারা গিয়েছেন। বিমান পরিচালনাকারী সংস্থার পক্ষ থেকে এ খবর জানানো হয়েছে।


এ বিষয়ে লিয়ন কাউন্টি শেরিফের অফিস জানিয়েছে, রাত সোয়া ৯টায় আধিকারিকদের জানানো হয়েছে। দুই ঘণ্টা পর স্টেজকোচের কাছে বিমানের ধ্বংসাবশেষ পাওয়া যায়। স্টেজকোচে প্রায় ২৫০০ লোক বাস করে। এটি রেনো শহরের কেন্দ্রস্থল থেকে প্রায় ৭২ কিলোমিটার দূরে।


বিমান সংস্থা জানিয়েছে, নিহতদের সকল স্বজনদের জানানো হয়েছে। ইউএস ওয়েদার সার্ভিস বলছে, এই সময়ে ওই এলাকায় প্রবল তুষারপাত হচ্ছে। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের রেকর্ড অনুসারে, বিধ্বস্ত এয়ার অ্যাম্বুলেন্স ২০০২ সালে তৈরি করা হয়েছিল।

You might also like!