Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

International

2 years ago

Father-in-law and daughter-in-law : পুত্রবধূকে নিয়ে পালালো শ্বশুর

Father-in-law and daughter-in-law
Father-in-law and daughter-in-law

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পৃথিবীতে এমন কিছু সম্পর্ক থাকে যা খুব পবিত্র সম্পর্ক! যেমন বাবা-কন্যা,মা-পুত্র ঠিক তেমনি শাশুড়ি - জামাই এবং শ্বশুর-পুত্রবধূ। কিন্তু তেমন সম্পর্কের মধ্যে যখন কলঙ্ক প্রবেশ করে তখন তা হয় অফবিট নিউজ। পূত্রবধূর সঙ্গে শ্বশুরের পরকীয়া সম্পর্কেই যাবতীয় গোলমালের সূত্রপাত। ছেলের বউকে নিয়ে ছেলের বাইক চেপেই পালালেন প্রৌঢ়। এমন ঘটনায় থানায় অভিযোগ জানালেন নিরুপায় যুবক। রাজস্থানের এই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। সকলেই বিস্মিত এই ঘটনায়। সকলেই বলছেন, এমন ঘটনা বিরল। 

  এমন ঘটনা ভারতীয় সংস্কৃতিতে বিরল। সূত্রে জানা যাচ্ছে, বুন্দি জেলার সিলোর গ্রামের বাসিন্দা পবন বৈরাগী। বাবা রমেশ বৈরাগীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। পবনের দাবি, বাবা তাঁর স্ত্রীকে নিয়ে পালিয়েছেন। এমনকী তাঁর বাইক চুরি করে পালিয়েছেন তিনি। বাবা রমেশের সঙ্গে নিজের স্ত্রীর পরকিয়া সম্পর্কের কথা স্বীকার করলেও পবনের দাবি, তাঁর স্ত্রী নির্দোষ। বাবাই বউকে উসকিয়ে এই কাণ্ড ঘটিয়েছেন। কাজের জন্য তাঁকে বাড়ির বাইরে থাকতে হয় মাঝেমাঝে। আর সেই সুযোগে তার বাবা ক্রমাগত তার স্ত্রীকে উস্কে গেছে।

  তিনি আরো বলেন, এই খবর পাওয়ার পরে তিনি তার স্ত্রীর সঙ্গে একাধিকবার কথা বলেছেন। পবনের ৬ মাস বয়সি এক সন্তান রয়েছে। এখন মা দাদুর সঙ্গে পালিয়ে যাওয়া শিশুটির দেখাশোনায় সমস্যা হচ্ছে, জানান অস্বস্তিতে পড়া যুবক। তিনি আরও অভিযোগ করেন, শুরুতে পুলিশ তাঁর অভিযোগকে গুরুত্ব দেয়নি মোটেই। যদিও সদর থানার এক আধিকারিক জানিয়েছেন, গুরুত্বের সঙ্গেই পবনের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। বাইক-সহ পলাতক যুগলকে শীঘ্রই খুঁজে বার করা হবে। পুলিশ তৎপরতার সঙ্গে চেষ্টা করছে ওদের খুঁজে বের করার।


You might also like!