Breaking News
 
Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে

 

International

3 years ago

Recep Tayyip Erdogan : উদ্ধারকাজে ধীরগতির কথা স্বীকার করলেন এরদোগান

Recep Tayyip Erdogan
Recep Tayyip Erdogan

 

আঙ্কারা, ৯ ফেব্রুয়ারি  : তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ভূমিকম্প আঘাত হানা অঞ্চল পরিদর্শন করেছেন। এসময় তিনি উদ্ধার তৎপরতায় কিছুটা ধীরগতির কথা নিজেই স্বীকার করে নিয়েছেন।বুধবার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে তিনি বলেন, বিপর্যয়কর ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে সামাল দেওয়া অসম্ভব ছিল।

দুর্যোগ পরবর্তী পরিস্থিতি নিজ চোখে পর্যবেক্ষণে হাতায়ে শহরে যান প্রেসিডেন্ট এরদোয়ান। পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে কিছু সমস্যার কথা স্বীকার করলেও সার্বিক পরিস্থিতি এখন তার সরকারের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেন এরদোয়ান।

কিন্তু দ্বিমত পোষণ করেছেন তুরস্কের বিরোধী দলের প্রধান কামাল কিলিচদারোগ্লু। তিনি বলেন, এজন্য যদি একজন দায়ী থাকেন, তিনি এরদোয়ান।

এ অভিযোগ প্রত্যাখ্যান করে সাংবাদিকদের প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, দুর্যোগের পর ঐক্যের প্রয়োজন ছিল। এমন মুহূর্তে আমি রাজনৈতিক স্বার্থে নেতিবাচক প্রচারণা চালানো লোকদের পেটাতে পারি না।

উদ্ধারকাজে বিলম্ব হওয়ার জন্য এরদোয়ান ক্ষতিগ্রস্ত বিমানবন্দর ও রাস্তাঘাটকে দায়ী করছেন। তিনি জানান, উদ্ধারকাজ এখন স্বাভাবিকভাবেই চলছে। শুরুতে বিমানবন্দর ও সড়কে কিছু সমস্যা ছিল। কিন্তু পরিস্থিতি অনেক সহজ হয়ে এসেছে। আগামীকাল আরও সহজ হবে।

ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় নিহতের সংখ্যা ১৬ হাজার ছাড়িয়েছে। গত সোমবারের ভূমিকম্পে তুরস্কে মৃতের সংখ্যা বেড়ে ১২,৮৭৩-তে পৌঁছেছে ও আহত হয়েছেন ৬২,৯১৪ জন। সিরিয়ায় মৃত্যু হয়েছে ৩ হাজার ১৬২ জনের ও আহত হয়েছেন ৫,১০৮ জন। তুরস্কে ভেঙে পড়েছে অসংখ্য বহুতল। সেই সমস্ত বহুতলের নীচে এখনও বহু মানুষ আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। তবে হিমশীতল আবহাওয়া উদ্ধার কাজে ব্যাঘাত ঘটাচ্ছে।


You might also like!