Breaking News
 
TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের Surya Kant insult: এজলাসেই প্রধান বিচারপতিকে ‘অযোগ্য’ আক্রমণ! বিতর্কিত আইনজীবীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ সুপ্রিম কোর্টের SFI-ABVP Clash: বাম বনাম এবিভিপি, বইপাড়ায় ধুন্ধুমার! বিমান বসুকে লক্ষ্য করে স্লোগান, পালটা জবাব প্রবীণ নেতার CM Suvendu Adhikari: ‘খাবার ঠিকমতো পাচ্ছ তো?’ আদিবাসী হস্টেলের পড়ুয়াদের সঙ্গে মুখ্যমন্ত্রীর কথোপকথন ঘিরে চর্চা Kulgam Encounter: ‘আল্লার সঙ্গে দেখা করতে যাচ্ছি’, শেষ ফোনে কী বলেছিল লতিফ? মসজিদের ভিতরেই কীভাবে চালাল অভিযান? TMC | শাহজাহানের ঘনিষ্ঠ নেতার বিরুদ্ধে ভূরি ভূরি অভিযোগ, সন্দেশখালিতে গ্রেপ্তার ঘিরে চাঞ্চল্য

 

Japan Earthquake: জাপানের হোক্কাইডোয় ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৬.২

6.2 Earthquake Hits Japan
6.2 Earthquake Hits Japan

 

টোকিও, ২৭ এপ্রিল : এক সপ্তাহ কাটতে না কাটতেই ফের ভূমিকম্প জাপানে। সোমবার ভোর ৫টা ২৩ মিনিটে জাপানের হোক্কাইডোতে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.২। আমেরিকার জিওলজিক্যাল সার্ভে দফতর সূত্রে খবর, হোক্কাইডোর সারাবেতসু শহরে মাটির ৮৩ কিমি গভীরে কম্পন অনুভূত হয়। তবে এই কম্পনের জেরে এখনও পর্যন্ত সুনামির কোনও সতর্কবার্তা দেওয়া হয়নি।

সোমবার ভোরে উত্তর জাপানের একাংশে ৬.২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। কিন্তু এতে কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। জাপান আবহাওয়া সংস্থা কোনও সুনামি সতর্কতা জারি করেনি। জাপানের উত্তরতম প্রধান দ্বীপ হোক্কাইডোর সারাবেৎসু নামক ছোট শহর থেকে ১৮ কিলোমিটার পশ্চিমে ৮১ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পটি অনুভূত হয়।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…