Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

International

2 years ago

Donald Trump: দু'বছরের নিষেধাজ্ঞার সমাপ্তি, ইউটিউব ও ফেসবুকে ফিরলেন ডোনাল্ড ট্রাম্প

Donald Trump
Donald Trump

 

ওয়াশিংটন, ১৮ মার্চ: নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ায়, দু’বছর পর ফেসবুকে ফিরলেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফেসবুকের পাশাপাশি ডোনাল্ড ট্রাম্পের ইউটিউব অ্যাকাউন্টও পুনরায় চালু করে দেওয়া হয়েছে। দুই বছরের নিষেধাজ্ঞার পর প্রথম ফেসবুক পোস্টে ট্রাম্প লিখেছেন, "আমি ফিরে এসেছি।" ইউটিউবও ট্রাম্পের অ্যাকাউন্টও পুনরায় চালু করেছে।

ইউটিউব ইনসাইডারের পক্ষ থেকে জানানো হয়েছে, ডোনাল্ড ট্রাম্পের চ্যানেলে আর কোনও নয় নিষেধাজ্ঞা থাকছে এবং নতুন কনটেন্ট আপলোড করতে পারেন তিনি৷ আমরা সতর্কতার সঙ্গে বাস্তব-বিশ্বের ঝুঁকির বিষয় মূল্যায়ন করেছি। প্রসঙ্গত, ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটলে দাঙ্গায় উস্কানিমূলক পোস্টের জন্য দুই বছর আগে ট্রাম্পের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছিল। ২০২১ সালের জানুয়ারিতে ক্যাপিটল হিংসায় উস্কানি জোগানোর অভিযোগে ট্রাম্পের উপর দু’বছরের জন্য নিষেধাজ্ঞা জারি করেছিল ফেসবুক কর্তৃপক্ষ। সেই সময় ফেসবুকের তরফে জানানো হয়েছিল, দু’বছর পরে পর্যালোচনার করে যদি মনে হয় জনগণের নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকি কমেছে, তবেই ট্রাম্পের উপরে চাপানো নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। সেই মতো নিষেধাজ্ঞা তুলে নিল ফেসবুক।


You might also like!