
ওয়াশিংটন, ১২ অক্টোবর : প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি পদপ্রার্থী তুলসি গ্যাবার্ড মঙ্গলবার ঘোষণা করেন, তিনি ডেমোক্রেটিক পার্টির সঙ্গে সম্পর্ক ছিন্ন করছেন। তিনি দলের বিরুদ্ধে দেশের প্রতিটি ইস্যুকে বর্ণবাদী করার অভিযোগ তোলেন। গ্যাবার্ড তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করা প্রায় ৩০ মিনিটের একটি ভিডিওতে এই ঘোষণা করেছেন।
তুলসি গ্যাবার্ড ডেমোক্রেটিক পার্টিকে বর্ণবাদের জন্য দায়ী করে বলেন, তিনি আর এই দলের সদস্য হয়ে থাকতে পারবেন না। প্রতিটি ইস্যুকে বর্ণবাদী করে এবং শ্বেতাঙ্গ বিরোধী বর্ণবাদকে উস্কে দিয়ে আমাদের বিভক্ত করে। গ্যাবার্ড তার সহকর্মী ডেমোক্র্যাটদের কাছে এই বিষয়ে সহযোগিতা করার আবেদন জানিয়েছেন। তিনি বলেন, তার সহকর্মীদেরও দলত্যাগ করা উচিত। তিনি গত দুই দশক ধরে ডেমোক্রেটিক পার্টির সঙ্গে যুক্ত ছিলেন।
