Breaking News
 
Iran-Israel conflict: ট্রাম্পের নিশানায় খামেনেই! ‘খুনিকে ক্ষমা নয়’, নিজের জীবন বাঁচাতেই কি ইরান আক্রমণের নির্দেশ? বিশ্বজুড়ে চাঞ্চল্য F-15 fighter jet: কুয়েতের আকাশে মার্কিন বিমানের সলিল সমাধি! ইরানের পাল্টাচালে বিপাকে বাইডেন প্রশাসন, উত্তপ্ত আরব দুনিয়া Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার

 

International

3 years ago

Pakistan : পাকিস্তানের পেশোয়ারে মসজিদে বিস্ফোরণে মৃত্যু ২৮ জনের, আহত কমপক্ষে ১৫০

Death toll in Peshawar mosque suicide blast rises to 28
Death toll in Peshawar mosque suicide blast rises to 28

 

পেশোয়ার, ৩০ জানুয়ারি : আত্মঘাতী বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তানের পেশোয়ার, সন্ত্রাসী হামলায় রক্তাক্ত হল মসজিদ। সোমবার দুপুরে প্রার্থনার সময় পেশোয়ারের পুলিশ লাইন্স এলাকায় মসজিদের মধ্যে নিজেকে বিস্ফোরণে উড়িয়ে দেয় এক আত্মঘাতী বোমারু। পুলিশ জানিয়েছে, নামাজের সময় সামনের সারিতে উপস্থিত ছিল আত্মঘাতী ওই হামলাকারী, এমনটাই মনে করছে পুলিশ। আত্মঘাতী বোমারু নিজেকে বিস্ফোরণে উড়িয়ে দিলে মৃত্যু হয়েছে ২৮ জনের এবং ১৫০-এর বেশি মানুষ আহত হয়েছেন।

সোমবার দুপুর ১. ৪০ মিনিট নাগাদ জোহরের নামাজ পড়ার সময় বিস্ফোরণ ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয় লেডি রিডিং হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃত্যু হয়েছে ২৮ জনের ও আহতের সংখ্যা ১৫০-এর বেশি। আহতদের মধ্যে ৩০ জনের অবস্থা সংকটজনক। বিস্ফোরণের পর গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে। এখনও কোনও জঙ্গি সংগঠন হামলার দায় স্বীকার করেনি। বিপুল সংখ্যক মানুষ হাসপাতালে ভর্তি হওয়ায় রক্তের অভাব দেখা দিয়েছে।


You might also like!