Breaking News
 
Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে

 

International

3 years ago

Russia : নাগরিকদের দ্রুত রাশিয়া ছাড়ার নির্দেশ দিল, মস্কোর মার্কিন দূতাবাস

Citizens ordered to leave Russia immediately, US Embassy
Citizens ordered to leave Russia immediately, US Embassy

 

মস্কো, ১৩ ফেব্রুয়ারি  : দ্রুত নিজেদের নাগরিকদের রাশিয়া ছাড়তে বলল মার্কিন যুক্তরাষ্ট্র। রাশিয়ার আইন প্রয়োগকারী সংস্থার হাতে নির্বিচারে গ্রেফতারের ঝুঁকি কিংবা হয়রানি এড়াতে এই নির্দেশনা দিয়েছে দেশটি।

মস্কোর মার্কিন যুক্তরাষ্ট্র দূতাবাস বলছে, যুক্তরাষ্ট্রের নাগরিক যারা রাশিয়ায় থাকছেন বা ভ্রমণ করছেন, তাদের দ্রুত প্রস্থান জরুরি। অন্যায়ভাবে আটক হওয়ার ঝুঁকির কারণে সতর্কতা বাড়ানো হয়েছে। এই মুহূর্তে রাশিয়ায় ভ্রমণ না করারও নির্দেশ দিয়েছে মস্কোর মার্কিন দূতাবাস।

দূতাবাস বলছে, রাশিয়ার নিরাপত্তাবাহিনী মিথ্যা অভিযোগে যুক্তরাষ্ট্রের নাগরিকদের গ্রেফতার করেছে, বেছে বেছে তাদের আটক-হয়রানি করেছে। ন্যায্য ও স্বচ্ছ আচরণে অস্বীকার করছে। গোপণ বিচারের ক্ষেত্রে উপযুক্ত প্রমাণ ছাড়াই দোষী সাব্যস্ত করছে।

রাশিয়ার কর্তৃপক্ষ নির্বিচারে যুক্তরাষ্ট্রের নাগরিক যারা ধর্মীয় কর্মীদের বিরুদ্ধে দেশীয় আইন প্রয়োগ করছে। ধর্মীয় কর্মকাণ্ডে যুক্ত যুক্তরাষ্ট্রের নাগরিকদের বিরুদ্ধে প্রশ্নবিদ্ধ অপরাধ তদন্ত চালাচ্ছে বলেও অভিযোগ মস্কোর যুক্তরাষ্ট্র দূতাবাসের।

ক্রেমলিন বলছে, যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের রাশিয়া ছাড়ার নির্দেশ এবারই প্রথম দেয়নি। গেল সেপ্টেম্বরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সৈন্য সমাবেশের ঘোষণা দিলেও এমন নির্দেশনা দেওয়া হয়।

You might also like!