Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

International

2 years ago

Chittagong:চট্টগ্রামের সীতাকুণ্ডে বিস্ফোরণস্থলে উদ্ধার অভিযান সমাপ্ত, আর কোনও দেহ উদ্ধার হয়নি

Chittagong
Chittagong

 

চট্টগ্রাম, ৫ মার্চ : বাংলাদেশের চট্টগ্রামের সীতাকুণ্ডের অক্সিজেন কারখানায় উদ্ধার অভিযান সমাপ্ত। নতুন করে আর কোনও দেহ উদ্ধার হয়নি। মৃতের সংখ্যা ৬। আহত তিরিশেরও বেশি। এখনও খোঁজ নেই কারখানার মালিকের। রবিবার বেলা সাড়ে ১১টা নাগাদ সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাত হোসেন উদ্ধার অভিযানের সমাপ্তি ঘোষণা করেন। তিনি বলেন, এখনও পর্যন্ত উদ্ধার কার্যক্রম শেষ। আমরা ফের কোনও দুর্ঘটনার শঙ্কা করছি না, তবুও সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছি, কাউকে আশপাশে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না ৷ যারা নিহত হয়েছেন তাদের অবশ্যই ক্ষতিপূরণ দেওয়া হবে।

সীতাকুণ্ড উপজেলার কদমরসুল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে সীমা অক্সিজেন লিমিটেড নামের প্ল্যান্টে শনিবার বিকেলে হঠাৎ বিস্ফোরণে ৬ জনের মৃত্যু হয়। আহত অবস্থায় উদ্ধার করা হয় ৩৩ জনকে। বিস্ফোরণে প্ল্যান্টের আশপাশের এক বর্গকিলোমিটার এলাকা কেঁপে ওঠে। রবিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বিস্ফোরক অধিদফতরের একটি টিম। পরিদর্শন শেষে বিস্ফোরক অধিদফতরের পরিদর্শক মো. তোফাজ্জল হোসেন বলেন, প্ল্যান্ট থেকে যে কলামের মাধ্যমে অক্সিজেন সিলিন্ডারে ভরা হয়, সেটি বিস্ফোরিত হয়েছে।



You might also like!