International

3 years ago

Cyclone bomb : ভয়ঙ্কর তুষার ঝড়ে মৃত্যু বেড়ে ৫০, বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন প্রায় ২ লক্ষ মানুষ

Bomb cyclone kills atleast 50 in america
Bomb cyclone kills atleast 50 in america

 

ওয়াশিংটন, ২৭ ডিসেম্বর : আমেরিকার ইতিহাসে ভয়ঙ্করতম তুষারঝড়! ‘সাইক্লোন বোমা’ অর্থাৎ তুষারঝড়ে বিধ্বস্ত গোটা আমেরিকা। আমেরিকার উত্তরাংশে বিস্তীর্ণ অংশ প্রবল ঠান্ডায় প্রায় জমে গিয়েছে। ইতিমধ্যেই মৃতের সংখ্যা বেড়ে ৫০-এ পৌঁছেছে। তুষারঝড়ের কারণে আমেরিকার রাস্তায় বরফের আস্তরণ জমে গিয়েছে। যার ফলে দেশে যোগাযোগ ও পরিবহণ ব্যবস্থা বিপর্যস্ত। এখনও পর্যন্ত ১৫ হাজার বিমান বাতিল করতে হয়েছে।

বিদ্যুৎ পরিষেবাও ব্যাহত হয়েছে আমেরিকায়, প্রায় ২ লক্ষ মানুষ বিদ্যুৎহীন ভাবে বাস করছেন। কবে পরিস্থিতি স্বাভাবিক হবে, তার কোনও নিশ্চয়তা নেই। যত বেশি সম্ভব বাড়ির ভিতরেই থাকুন, এই পরামর্শ দিচ্ছেন আবহবিদরা। শীতের পাশাপাশি ঝোড়ো হাওয়া পরিস্থিতি আরও বেগতিক করে তুলেছে। আবহাওয়ার এই পরিস্থিতির মধ্যেও উদ্ধারকার্য চালিয়ে যাচ্ছে দেশের বিপর্যয় মোকাবিলা বাহিনী।


You might also like!