Breaking News
 
Iran-Israel conflict: ট্রাম্পের নিশানায় খামেনেই! ‘খুনিকে ক্ষমা নয়’, নিজের জীবন বাঁচাতেই কি ইরান আক্রমণের নির্দেশ? বিশ্বজুড়ে চাঞ্চল্য F-15 fighter jet: কুয়েতের আকাশে মার্কিন বিমানের সলিল সমাধি! ইরানের পাল্টাচালে বিপাকে বাইডেন প্রশাসন, উত্তপ্ত আরব দুনিয়া Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার

 

International

3 years ago

Joe Bidenপ্রথমবার মেক্সিকো সীমান্ত সফর করলেন বাইডেন

Joe Biden
Joe Biden

 

ওয়াশিংটন, ৯ জানুয়ারি  : আমেরিকার মেক্সিকো সীমান্ত সফর করলেন প্রেসিডেন্ট জো বাইডেন। দায়িত্ব নেওয়ার পর সীমান্তে এটি তার প্রথম সফর। স্থানীয় সময় ররিবার অনিবন্ধিত অভিবাসীদের আগমন সরাসরি দেখতে টেক্সাসের এল পাসো শহরে যান বাইডেন। এই শহরটি মেক্সিকো সীমান্তে অবস্থিত যুক্তরাষ্ট্রের বৃহত্তম শহরগুলোর মধ্যে একটি। সেখানে প্রতিদিন হাজার হাজার অভিবাসী আসেন।

সেখানে গিয়ে বাইডেন বলেন, প্রতি মাসে ৩০ হাজার কিউবান, নিকারাগুয়ান, হাইতিয়ান ও ভেনিজুয়েলান নাগরিকের আমেরিকায় প্রবেশের অনুমতি দেওয়া হবে। তবে তাদের নিজ দেশ থেকে আবেদন করতে হবে। আমেরিকায় এসব অভিবাসীদের দুই বছর পর্যন্ত বৈধভাবে কাজ করার অনুমতি দেওয়া হবে। তবে অবৈধভাবে প্রবেশ করলে তাদের মেক্সিকোতে ফেরত পাঠানো হবে বলেও জানান বাইডেন।

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, নতুন পরিকল্পনার অধীনে টাইটেল ৪২ আইনটি আরও প্রসারিত করা হবে। এর মাধ্যমে সীমান্তরক্ষীরা স্থলপথে পৌঁছান আরও বেশি অভিবাসীকে তাৎক্ষণিকভাবে ফিরিয়ে দিতে পারে।

২০২০ সালে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন করোনা মহামারিকে সামনে রেখে এই আইনটি কার্যকর করেছিল। সীমান্ত নিরাপত্তার প্রতি নমনীয় মনোভাবের অভিযোগ তুলে রিপাবলিকানরা দীর্ঘদিন ধরে বাইডেনের সমালোচনা করে আসছিল। এই সফরের আগে হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়, বাইডেন তার দুই বছরের শাসনকালের সীমান্ত নিরাপত্তার কাজ মূল্যায়ন করবেন।


You might also like!