Breaking News
 
Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে

 

International

3 years ago

Joe Biden : স্বস্তিতে বাইডেন, দীর্ঘ তল্লাশির পরও মিলল না গোপন নথি

Joe Biden
Joe Biden

 

ওয়াশিংটন, ২ ফেব্রুয়ারি : স্বস্তি পেলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন । জানা যাচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বাড়ি থেকে সরকারি গোপন নথি উদ্ধার নিয়ে পরবর্তীতে তাঁর বিভিন্ন বাড়িতে দীর্ঘ তল্লাশি চালানো হলেও মেলেনি কোনওরকম গুরুত্বপূর্ণ নথি।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বাড়ি থেকে উদ্ধার হয়েছিল সরকারি গোপন নথি। আর তারপরই একাধিক প্রশ্নের মুখে পড়তে হয়েছেন মার্কিন প্রেসিডেন্টকে। এমনকি তাঁর একাধিক বাড়িতে শুরু হয় তল্লাশি। তবে স্বস্তি পেলেন মার্কিন প্রেসিডেন্ট। জানা যাচ্ছে, মার্কিন প্রেসিডেন্টের ডেলাওয়ার-এর বাড়িতে তল্লাশি চালায় এফবিআইএর সদস্যরা। এর আগেও এই বাড়িতে এবং ওয়াশিংটনের অফিসে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছিল বেশ কিছু নথি। এই বিষয় নিয়ে বাইডেনের আইনজীবী জানান, ‘বুধবার সকাল আটটা থেকে দুপুর অবধি চলেছে তল্লাশি। তদন্তকারী আধিকারিকদের আমি সাহায্য করেছি’। তবে এমন কিছু তথ্য উদ্ধার হয়নি যা গোপনীয় বলা যেতে পারে। তবে জানা যাচ্ছে, বেশকিছু নথি এবং হাতে লেখা নোট যা বাইডেন ভাইস প্রেসিডেন্ট থাকাকালীন লিখেছিলেন তা পর্যালোচনার জন্য সংগ্রহ করেছেন তদন্তকারীরা।

You might also like!