Breaking News
 
Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে

 

International

3 years ago

Bangladesh : ফের খুন রোহিঙ্গা নেতা, বাংলাদেশের শরণার্থী শিবিরে জেহাদিদের তাণ্ডব

bangladesh
bangladesh

 

ঢাকা, ২৪ ফেব্রুয়ারি : ফের রোহিঙ্গা শিবিরে অশান্তি। গুলি করে আরও এক রোহিঙ্গা নেতাকে হত্যা করল জঙ্গিরা। এই খবর প্রকাশ্যে আসার পর শুক্রবার কক্সবাজারের শরণার্থী শিবিরে কড়া নজরদারির ব্যবস্থা হয়েছে।

ঘটনার সূত্রপাত মঙ্গলবার। উখিয়ার ইরানি পাহাড়ে দুই পক্ষের গুলিযুদ্ধে ওই দিন দুটি শিশু জখম হয়। গুলিবিদ্ধ মহম্মদ সলিম উখিয়ার কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের সি-২ ব্লকের বাসিন্দা রফিকউদ্দিনের ছেলে। তিনি ক্যাম্পটির সি-ব্লকের ব্যবস্থাপনায় নিয়োজিত সহকারী কমিউনিটি নেতা হিসেবে দায়িত্বরত।

এর পর বুধবার কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে মহম্মদ সলিম (২৮) নামের এক মাঝিকে (নেতা) গুলি করে জঙ্গিরা। হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে। এদিন রাত সাড়ে ৯টার দিকে উখিয়া উপজেলার কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা শিবিরের সি-২ ব্লকে এ কাণ্ড ঘটে। এর আগে

প্রসঙ্গত, রোহিঙ্গা শিবিরে সন্ত্রাসবাদী কার্যকলাপে উদ্বিগ্ন প্রশাসন। বিগত দিনে একের পর এক রোহিঙ্গা নেতা খুনের ঘটনায় নড়েচড়ে বসেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কক্সবাজারের শরণার্থী শিবিরে অভিযান শুরু করেছিল পুলিশ। কিন্তু তাতেও বিশেষ ফল মিলছে না।


You might also like!