International

3 years ago

Bangladesh : ১৯৭১ সাল ও পরবর্তী সময়ে সমস্ত সহায়তার জন্য ভারতে কাছে কৃতজ্ঞ বাংলাদেশ : আন্দালিব ইলিয়াস

Andalib Elias
Andalib Elias

 

কলকাতা, ১৬ ডিসেম্বর : ভারতের কাছে চির কৃতজ্ঞ বাংলাদেশ। বললেন বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার আন্দালিব ইলিয়াস। তিনি বলেছেন, ১৯৭১ সাল ও পরবর্তী সময়ে সমস্ত ধরনের সহায়তার জন্য ভারতে কাছে কৃতজ্ঞ বাংলাদেশ। রক্ত ও পরিশ্রমে তৈরি এই সম্পর্ক। ভারতীয় জনগণ, ভারতীয় সরকার এবং ভারতীয় সশস্ত্র বাহিনীর প্রতি নিজের শ্রদ্ধা ব্যক্ত করেছেন ইলিয়াস।

বিজয় দিবস উপলক্ষ্যে শুক্রবার সকালে কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে নিজস্ব দেশের পতাকা উত্তোলন করেন বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার আন্দালিব ইলিয়াস। পরে তিনি বলেছেন, ১৯৭১ সালের পর থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক ক্রমশ বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সময়ে এই সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। এই সময়কে আমরা সোনালী পর্ব বলি।

You might also like!