Breaking News
 
Durga Puja 2026: ৩০০০ ড্রোনে আকাশে ফুটবে দুর্গার আবাহন, মহালয়ায় ইডেনে বিশেষ চমক, সঙ্গে বিজয়া সম্মেলনী Seva Jyoti Yatra: ৭ অক্টোবর বাংলার সব জেলায় পদযাত্রা, জায়ান্ট স্ক্রিনে মোদির ভাষণ, ‘সেবা জ্যোতি’ কর্মসূচি বিজেপির Birbhum bomb blast: বোর্ড গঠন ঘিরে বীরভূমের বুধিগ্রামে বোমাবাজি, আতঙ্কে ছোটাছুটি, এলাকায় তীব্র উত্তেজনা Kolkata Heritage Tea Shops: শতাব্দীপ্রাচীন স্বাদের স্বীকৃতি! হেরিটেজ তালিকায় চিত্তবাবুর দোকান-সহ বাংলার ৮ প্রতিষ্ঠান Byelections 2026: বাগ্‌বিতণ্ডার পর গ্রেফতার হুমায়ুন কবীর, লাগাতার হুমকির অভিযোগে পুলিশি পদক্ষেপ Bengal bypolls: নন্দীগ্রামে ভোট দিয়ে শুভেন্দুর বার্তা, ‘শেষ নিঃশ্বাস পর্যন্ত ভোটার থাকব’, হুমায়ুন ইস্যুতেও মুখ্যমন্ত্রীর সাফ কথা

 

International

1 year ago

Japanese Baba Vanga: "বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী ,২০২৫ সালে ধেয়ে আসছে ধ্বংসাত্মক সুনামি" !

Japanese Baba Vanga
Japanese Baba Vanga

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: সারা বিশ্ব আজ এক অজানা আতঙ্কে ভুগছে ।  বাবা ভাঙ্গারের ২০২৫ সালের জুলাইয়ের ভয়াবহ সুনামি ও যুদ্ধের ভবিষ্যদ্বাণী  ঘিরে সারা বিশ্বে ছড়িয়েছে আতঙ্ক । বাবা ভাঙ্গারের এই  ভবিষ্যদ্বাণী যদি সত্যি হয়  তবে এশিয়া ও জাপানে হতে পারে ব্যাপক ধ্বংস! জেনে নিন বিস্তারিত।

ভবিষ্যৎ নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। আর এই কৌতূহল তখন আরও বেড়ে  যায় যখন বাবা ভাঙ্গারের মত একজন বিখ্যাত ভবিষ্যৎদ্রষ্টার মুখে উঠে আসে প্রাকৃতিক বিপর্যয়ের কথা। তাঁর অনুসারীরা দাবি করেন যে, ২০২৫ সালের জুলাই মাসে , পৃথিবীর একাধিক উপকূলবর্তী অঞ্চলে ঘটতে পারে ধ্বংসাত্মক সুনামি  । এছাড়াও ইন্দিরা গান্ধীর হত্যা, ৯/১১ হামলা, ফুকুশিমা বিপর্যয়ের মত অনেক ঘটনাই তাঁর কথার সঙ্গে মিলে গেছে বলে দাবি করেন  তাঁর অনুসারীরা। বলা হচ্ছে, এই সম্ভাব্য সুনামির প্রভাব পড়তে পারে  শুধু জাপানে নয়, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, তাইওয়ান এবং দক্ষিণ কোরিয়াতেও। উপকূলবর্তী জনবসতিগুলিও বিপদের মুখে পড়তে পারে। বিশেষ করে জাপান, যেখানে ভূমিকম্প ও সুনামি খুবই স্বাভাবিক ঘটনা, সেখানে এই পূর্বাভাস বিশেষ উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।  শুধু প্রাকৃতিক দুর্যোগের কথাই বলেননি বাবা ভাঙ্গার ।তিনি ২০২৫ সালের একটি আন্তর্জাতিক সংঘাতের ইঙ্গিত দিয়েছিলেন । ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি এবং বিশ্ব রাজনীতির টালমাটাল পরিস্থিতিতে বাবা ভাঙ্গারের এই  ভবিষ্যদ্বাণী মিলে যায় কিনা  তা নিয়েও ইতিমধ্যেই শুরু হয়েছে তর্কবিতর্ক।

বাবা ভাঙ্গার ছিলেন বুলগেরিয়ার  একজন রহস্যময় ভবিষ্যদ্বক্তা । শৈশবে একটি দুর্ঘটনায় দৃষ্টিশক্তি হারান তিনি ।কিন্তু, তারপর থেকেই তাঁর মধ্যে 'ঐশ্বরিক' দৃষ্টিশক্তি আসে বলে দাবি একাংশের। তিনি তাঁর জীবনে বহু বড় ঘটনার পূর্বাভাস দিয়েছেন। যদিও এগুলির অধিকাংশই ছিল অস্পষ্ট এবং প্রতীকধর্মী। ভবিষ্যদ্বাণী মানেই যে তা সব সময় সত্যি হবে তার কোন মানে নেই । কিন্তু কোন আশঙ্কা যদি বিজ্ঞানের সঙ্গে মিলে যায় তবে সতর্ক থাকা জরুরি ।জাপান একাধিকবার সুনামির কবলে পড়েছে, তাই এমন ইঙ্গিত হালকাভাবে নেওয়া উচিত নয় । বাবা ভাঙ্গারের এই ভবিষ্যদ্বাণী সত্যি হবে কি না, তা বলবে সময় । তবে সচেতনতা ও সতর্কতা সর্বদা জরুরি। কারণ প্রকৃতি কখন, কীভাবে আঘাত হানে, তা কেউ জানে না।          

You might also like!