
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ নাগোরনো-কারাবাখ অঞ্চলের দখল নিয়ে ২০২০ সালে আজারবাইজান ও আর্মেনিয়ার সাথে যুদ্ধে প্রায় সাড়ে ছ’হাজার মানুষ নিহত হয়েছিলেন। সে সময় মস্কোর মধ্যস্থতায় সংঘর্ষ বিরতি হয়েছিল। কিন্তু এ বার ইউক্রেন সমস্যায় ব্যতিব্যস্ত ভ্লাদিমির পুতিনের পক্ষে সেই ভূমিকা নেওয়া সম্ভব নয় ফলে পরিস্থিতি বেশ জটিল হচ্ছে দু' দেশের মধ্যে।
বর্তমান পরিস্থিতিতে আজারবাইজান বেশ সুবিধাজনক অবস্থায় রয়েছে, তবে পরিস্থিতি থেকে পরিত্রান পেতে আর্মেনিয়া দ্বারস্থ হল নয়াদিল্লির। সে দেশের বিদেশ দফতরের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্করকে অবহিত করেছি যে, আর্মেনিয়ার সার্বভৌমত্বে আঘাত হানার চেষ্টা হচ্ছে।’
ভারত সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে, দেশীয় প্রযুক্তিতে তৈরি পিনাকা যা কার্গিল যুদ্ধে ভারতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল, তাদেতে চলেছে আর্মেনিয়া কে। ট্রাকের উপর বহনযোগ্য ৯০ কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্র সম্প্রতি লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখায় (এলএসি) সম্ভাব্য চিনা আগ্রাসনের মোকাবিলায় মোতায়েন করেছে ভারতীয় সেনা। ডিআরডিও এই ‘মাল্টিপল রকেট লঞ্চার’ মাত্র ৪৪ সেকেন্ডে একসঙ্গে ৭২টি ক্ষেপণাস্ত্র ছুড়তে সক্ষম। এই ভারতীয় ক্ষেপণাস্ত্র আজারবাইজানের হানা ঠেকাতে আর্মিনিয়া ফৌজের গুরুত্বপূর্ণ হাতিয়ার হতে চলেছে।
