Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

International

2 years ago

Indonesia : ইন্দোনেশিয়ায় ভূমিধসে মৃত্যু ১৫ জনের, নিখোঁজ বহু

Indonesia
Indonesia

 

জাকার্তা, ৭ মার্চ  : ইন্দোনেশিয়ায় প্রবল বৃষ্টিপাতের জেরে ভূমিধসে প্রাণ গেল ১৫ জনের। এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছেন বহু মানুষ। সোমবার ইন্দোনেশিয়ার দক্ষিণ চিন সাগর তীরবর্তী নাতুনা অঞ্চলে এই ভূমিধসের ঘটনা ঘটেছে। প্রচণ্ড বৃষ্টিপাত জারি থাকায় ব্যাহত হচ্ছে উদ্ধারকাজ।

ইন্দোনেশিয়ার জাতীয় বিপর্যয় মোকাবিলা সংস্থার তরফে জানানো হয়েছে, ভূমিধসের কারণে ধসে গিয়েছে রাস্তা। এর ফলে দুর্যোগকবলিত এলাকার সঙ্গে সড়ক পথের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় দুর্গত লোকদের সরিয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়া ব্যাহত হচ্ছে। এখনও পর্যন্ত ১৫ জনের মৃত্যু হয়েছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এখনও পর্যন্ত প্রায় ৫০ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে উদ্ধারকারী দলের তরফে। উদ্ধারকাজে সহায়তা করার জন্য মঙ্গলবার থেকে একটি হেলিকপ্টার মোতায়েন করা হচ্ছে।

প্রসঙ্গত ইন্দোনেশিয়ায় বর্ষাকালে প্রায়ই ভূমিধসের ঘটনা ঘটে। কিছু জায়গায় যথেচ্ছহারে বনভূমি ধংসের ফলে ভূমি ধসের প্রবণতা আরও বেড়েছে। এছাড়া, দীর্ঘস্থায়ী বৃষ্টি সেখানে বন্যার অন্যতম কারণ।


You might also like!