Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

International

2 years ago

About a century and a half later, a daughter came to the family:প্রায় দেড় শতক পরে পরিবারে আসলো কন্যা সন্তান - উদ্বেলিত পরিবার

About a century and a half later, a daughter came to the family - the excited family
About a century and a half later, a daughter came to the family - the excited family

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ :  এমন ঘটনাকেই আমরা বলি অফবিট নিউজ। সত্যি এমন ঘটনা বিরল। একটা পরিবারে প্রায় দেড়শো বছর কোনো পুরুষ সন্তান যায় নি। অবশ্য অঙ্ক বলছে ঠিক দেড়শো বছর নয়,১৩৮ বছর।

অর্থাৎ প্রায় দেড় শতক। এই সময়কালের মধ্যে বংশে জন্মায়নি একটিও কন্যাসন্তান। এমনই এক বংশে অবশেষে জন্ম নিল মেয়ে। এমনই ঘটেছে আমেরিকার মিচিগানের ক্যালিডোনিয়ার ক্লার্ক পরিবারে। সেই বংশের ছেলে অ্যান্ড্রু ও তাঁর স্ত্রী ক্যারোলিনের কোল আলো করে জন্ম নিয়েছে কন্যা সন্তান। পরিবারে তাই স্বাভাবিক ভাবেই খুশি ও বিস্ময় মেশানো উল্লাস!

  পারিবারিক সূত্রে জানা যায়, 

১৮৮৫ সালের পরে ক্লার্ক পরিবারে কোনও মেয়ে জন্মায়নি। স্বামীর থেকে এই কথা জানতে পেরে প্রথমে বিশ্বাসই হয়নি ক্যারোলিনের। তিনি অবাক হয়ে জানতে চেয়েছিলেন, এটা কী করে সম্ভব। প্রতি ক্ষেত্রেই তো ৫০-৫০ সুযোগ! কিন্তু প্রকৃতির খেলা বোঝা মানুষের সাধ্য নয়। প্রকৃতি নিজের নিয়মেই চলে। এক সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় ক্যারোলিন বলেন, ”আমার মনে হয়েছিল, এটা কী করে সম্ভব? অর্ধেক অর্ধেক সম্ভাবনা তো থেকেই যায়। সেই শুনে অ্যান্ড্রু বলে, এটাই হয়েছে। একশো বছরেরও অনেক বেশি সময় ধরে ওদের পরিবারে কোনও মেয়ে জন্মায়নি। পরে আমার শ্বশুর-শাশুড়িও জানান, বিষয়টা ঠিক তাই। স্বাভাবিক ভাবেই এখন অ্যান্ডুদের বাড়িতে খুশির হাওয়া। এদিকে ২০২১ সালে ক্যারোলিন অন্তঃসত্ত্বা হলেও দ্রুত গর্ভপাত হয়ে গিয়েছিল। এবার তাই বাড়তি সতর্কতাও ছিল। তাই সন্তানজন্মের ঘটনায় পরিবার জুড়ে উৎসবের রেশ। মা ও সন্তান দু’জনেই সুস্থ রয়েছে। স্বাভাবিক কারণেই ওই পরিবার ও প্রতিবেশীরা সকলেই খুব খুশি।

You might also like!