Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

International

2 years ago

Christian School in Nashville:ন্যাশভিলে খ্রীষ্টান স্কুলে বন্দুকবাজের হামলা; ৩টি শিশু ও আততায়ী-সহ মৃত ৭, নিন্দায় সরব জো বাইডেন

school
school

 

ওয়াশিংটন, ২৮ মার্চ : মার্কিন মুলুকে ফের শিক্ষাঙ্গনে বন্দুকবাজের হামলা। ন্যাশভিলের টেনেশিতে খ্রীষ্টান স্কুলে বন্দুকবাজের হামলায় মৃত্যু হয়েছে ৩টি শিশুর। ওই আততায়ী-সহ আরও ৪ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে রয়েছেন একজন স্কুল পরিচালক, একজন শিক্ষক এবং একজন স্কুলের কেয়ার টেকার। ঘটনার পর পরই বাচ্চাদের খোঁজে স্কুলে ছুটে যান অভিভাবকরা।আক্রমণকারী একজন মহিলা বলে জানা গিয়েছে। আততায়ীর মৃত্যুর পর একটি বন্দুকের পাশাপাশি একটি হ্যান্ডগানও উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে, নিহত বন্দুকধারী একজন তরুণী। সন্দেহভাজন একটি পাশের দরজার প্রবেশদ্বার দিয়ে ভবনে প্রবেশ করেছিল এবং চার্চের দ্বিতীয় তলায় এলোপাথাড়ি গুলি চালায়। শুধুমাত্র স্কুল নয়, আরও কয়েকটি স্থানে হামলা চালানোর পরিকল্পনা ছিল তার।

সোমবার মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন এই ঘটনাকে ভয়ানক দুঃস্বপ্ন বলে অ্যাখ্যা দিয়েছেন এবং সেমি অটোমেটিক রাইফেলের ওপর নিষেধাজ্ঞার আবেদনও জানান তিনি। পরবর্তীকালে ৩১ শে মার্চ পর্যন্ত সমস্ত ফেডারেল বিল্ডিংয়ে পতাকা অর্ধনমিত রাখার কথা ঘোষণা করেন বাইডেন।


You might also like!