Breaking News
 
Rajpal Yadav: রাজপাল যাদবের কাতর আবেদনেও মন গলল না আদালতের! ‘ছেলের বিয়ে’র আর্জি খারিজ, জেলের ভাতই ভবিতব্য অভিনেতার Abhishek Sharma: বিশ্বকাপের আগে চরম অনিশ্চয়তা! শারীরিক অসুস্থতায় ওজন কমে নাজেহাল অভিষেক, ফিটনেস নিয়ে উঠছে বড় প্রশ্ন Delhi Red Fort Blast: মাসুদের নয়া মারণাস্ত্র ‘মহিলা ব্রিগেড’! দিল্লি বিস্ফোরণে জইশ যোগ নিশ্চিত করল রাষ্ট্রসংঘ, দেশজুড়ে হাই-অ্যালার্ট Bratya Basu:বিজেপির ‘জামাত’ অস্ত্র বুমেরাং! ব্রাত্য বসুর কটাক্ষ— ‘মাদুরো অপহরণের দায়ও কি তবে তৃণমূলের ওপর চাপাবেন? Mamata Banerjee: পুণেতে বাঙালি পরিযায়ী খুনের ঘটনায় শোকের ছায়া! স্বজনহারাদের সমবেদনা জানিয়ে বিজেপিকে কড়া আক্রমণ মমতার Abhishek Banerjee on Budget: নির্মলা বনাম অভিষেক! বাংলার দাবি নিয়ে সংসদে বাগযুদ্ধ, বঞ্চনার অভিযোগে কার যুক্তি বেশি শক্তিশালী?

 

International

1 year ago

Myanmar: মিয়ানমারে জান্তার বিমান হামলায় ৪০ গ্রামবাসী নিহত

40 villagers killed in junta airstrike in Myanmar
40 villagers killed in junta airstrike in Myanmar

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তা সরকারের বিমান হামলায় অন্তত ৪০ ব্যক্তি নিহত হয়েছেন। আজ  একজন উদ্ধারকর্মী ও জাতিগত বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি এএফপিকে এ তথ্য জানিয়েছে।

আরাকান আর্মির মুখপাত্র খাইং থু খা বলেন, গত বুধবার দুপুরে রামরি দ্বীপের কিয়াউক নি মাও গ্রামে সামরিক বিমান থেকে ওই বোমা হামলা হয়। এতে সেখানকার পাঁচ শতাধিক ঘর পুড়ে যায়। তিনি বলেন, ওই হামলায় প্রাথমিকভাবে ৪০ জন নিহত ও ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। হতাহত ব্যক্তিরা সবাই নিরীহ বেসামরিক নাগরিক।রাখাইনের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে আরাকান আর্মির সঙ্গে জান্তা হিসেবে পরিচিত দেশটির সামরিক বাহিনীর লড়াই চলে আসছে। গত বছর রাখাইনের বিস্তীর্ণ অঞ্চল দখল করে নেয় বিদ্রোহী গোষ্ঠীটি। এর মধ্য দিয়ে রাখাইনের রাজধানী সিত্তেকে কার্যত বিচ্ছিন্ন করে দিয়েছে তারা।


You might also like!