International

2 years ago

Rescue letter from the rabbit hole:খরগোশের গর্ত থেকে উদ্ধার ৫০ বছরের প্রাচীন ৩ চিঠি

3 50-year-old letters recovered from the rabbit hole
3 50-year-old letters recovered from the rabbit hole

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ খরগোশের গর্ত থেকে উদ্ধার হল ৫০ বছরের পুরনো চিঠি! ঘটনাটি ঘটেছে ব্রিটেনে। সেন কেনেডি নামের এক ৩৯ বছর বয়সী ইঞ্জিনিয়ার চিঠিগুলি পেয়েছেন। চিঠিগুলি উদ্ধারের পর তাঁর প্রেরক এবং প্রাপককে খুঁজছেন তিনি।

সম্প্রতি ব্রিটেনের রাজধানী লন্ডনের কাছে হেলস এলাকায় পরিদর্শনে গিয়েছিলেন সেন কেনেডি। সেখানেই খরগোশের একটি গর্ত আবিষ্কার করেন তিনি। এরপর গর্তের ভিতর থেকে হাতে লেখা কয়েকটি খাম দেখতে পান সেন কেনেডি। খাম খুললে তিনি তিনটি চিঠি পান। ‘মিস জেন’ নামের এক নারীর কাছে ১৯৭৬ ও ১৯৮২ সালে পাঠানো হয়েছিল চিঠিগুলো।

সেন কেনেডি বলেন, ‘খরগোশের গর্তে মজার মজার জিনিস পাওয়া যায়। তবে সেগুলোর বেশির ভাগই অকাজের থাকে। তবে আমি গর্তের মধ্যে একটি হাতে লেখা চিঠি দেখলাম। ভাবলাম, আশ্চর্য তো। সেটি বের করে দেখি, এর নিচে আরও দুটি চিঠি রয়েছে।’ চিঠিগুলি কি খরগোশ কোনওভাবে গর্তের মধ্যে নিয়ে গিয়েছিল? এই প্রশ্নের জবাবে ওই ইঞ্জিনিয়ার বলেন, ‘যদি মানুষ বাদে কোনো প্রাণী চিঠিগুলো সেখানে রাখত, তাহলে সেগুলো ছড়িয়ে–ছিটিয়ে থাকত। চিঠিগুলো একসঙ্গে ছিল। তাই বলা চলে, চিঠিগুলো লুকিয়ে রাখা হয়েছিল। তবে তাতে আপত্তিকর কিছু লেখা নেই। সাধারণ চিঠির মতোই।’ চিঠিগুলি যার উদ্দেশে লেখা হয়েছিল, তাঁর কাছে বা যিনি পাঠিয়েছিলেন তাঁর কাছে পাঠাতে চান সেন কেনেডি। তবে তাঁর আশঙ্কা, প্রাপক এবং প্রেরক, কেউই হয়তো বেঁচে নেই এখন।


You might also like!