Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

International

3 years ago

coal mine fire in southern China :চিনের কয়লা খনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬

coal mine fire in southern China
coal mine fire in southern China

 

বেজিং, ২৫ সেপ্টেম্বর  : চিনে ফের খনিতে দুর্ঘটনা । দক্ষিণ-পশ্চিম চিনের গুইঝো প্রদেশে একটি কয়লা খনিতে ভয়াবহ আগুনে ১৬ জন নিহত হয়েছেন। অগ্নিকাণ্ডের ঘটনার পর পানঝৌ শহরের সমস্ত কয়লা খনি একদিনের জন্য উৎপাদন স্থগিত করা হয়েছে ।

রবিবার সকালে সানজিয়াওশু কয়লা খনিতে আগুনের সূত্রপাত হয় বলে পানঝৌ সিটি সরকার রোববার রাতে তাদের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল। এতে জানানো হয়, প্রাথমিকভাবে ধরণা করা হয় কনভেয়ার বেল্টে আগুন লেগেছিল এবং আগুনের ফলে ১৬ জন লোক খনিতে আটকা পড়েছিল।

তবে আগুন নিভিয়ে ফেলার পর খনির তাপমাত্রা স্বাভাবিক অবস্থায় ফিরে আসলেও, প্রাথমিক যাচাইয়ের পর ওই ১৬ জনের কোনও সাড়া পাওয়া যায়নি।অগ্নিকাণ্ডে ঠিক কী পরিমাণ ক্ষতি হয়েছে বা কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে সে সম্পর্কে বিজ্ঞপ্তিতে কোনো তথ্য ছিলো না।গত মাসে দেশটির উত্তরাঞ্চলীয় শানজি প্রদেশে একটি কয়লা খনিতে বিস্ফোরণে অন্তত ১১ জন নিহত হয়েছিলেন। চিনের সরকারি পরিসংখ্যান অনুযায়ী দেশটিতে গত বছর ১৬৮টি খনি দুর্ঘটনায় ২৪৫ জন মারা গেছে।

You might also like!