International

2 years ago

South Korea: দক্ষিণ কোরিয়ায় বন্যায় টানেলে মিলল আরও ১৩টি মরদেহ

13 more bodies found in flooded tunnels in South Korea
13 more bodies found in flooded tunnels in South Korea

 

সিউল, ১৭ জুলাই: টানা বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে পূর্ব এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়ায় নিহতের সংখ্যা বেড়ে ৩৯ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে বন্যায় প্লাবিত একটি টানেলে আটকে পড়া গাড়ি থেকে ১৩টি মরদেহ উদ্ধার করা হয়েছে।মধ্য দক্ষিণ কোরিয়ার চেওংজু শহরের একটি বন্যাকবলিত টানেল থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

এদিকে ৬৮৫ মিটার টানেলটিতে ঠিক কতজন আটকা পড়েছেন তা কর্মকর্তারা এখনও স্পষ্ট করতে পারেননি। তবে সেখানে ১৫টি গাড়ি আটকে ছিল বলে জানা গেছে।

রবিবার সকালে টানেলে আটকে পড়া একটি বাসের ভেতর থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে শনিবার সেখানে অন্য একটি মরদেহ খুঁজে পাওয়া যায় এবং নয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছিল। গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে দেশটিতে এখন পর্যন্ত অন্তত ৩৯ জনের মৃত্যু হয়েছে।

স্থানীয় সময় সোমবার কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যার পর এখন পর্যন্ত অন্তত নয়জন নিখোঁজ রয়েছেন। এদিকে মুষলধারে বৃষ্টির কারণে পূর্ব এশিয়ার এই দেশটির বেশিরভাগ অংশে বন্যা, ভূমিধস দেখা দেওয়ার পর বিদ্যুৎ বিভ্রাটও দেখা দিয়েছে।

You might also like!