Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

International

3 years ago

Mexico:মেক্সিকোতে গির্জার ছাদ ধসে নিহত ১০, আহত হয়েছেন আরও ৬০ জন

church roof collapses in Mexico
church roof collapses in Mexico

 

মেক্সিকো  : মেক্সিকোর উত্তরাঞ্চলে একটি গির্জার ছাদ ধসে তিন শিশুসহ অন্তত ১০ জন নিহত হয়েছেন। রবিবার স্থানীয় সময় বিকেলে এই দুর্ঘটনা ঘটে। গির্জাটির ছাদ ধসে অন্তত ৬০ জন আহত হন। এর মধ্যে দুজনের অবস্থা গুরুতর। ধ্বংসস্তূপের ভেতরে কয়েক ডজন লোক আটকা পড়েছেন।

জানা গেছে, সিউদাদ মাদেরো শহরে সান্তা ক্রুজ নামে ওই গির্জায় খ্রিস্টানদের একটি ধর্মীয় অনুষ্ঠানে ১০০ জনের মতো অংশ নিয়েছিলেন। তখনই ছাদ ধসে দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা বেলচা ও পিক্যাক্স নিয়ে ভবনে ছুটে এসে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা করেন। অনুসন্ধান ও উদ্ধারকর্মীদের দল ঘটনাস্থলে পৌঁছেছে। ধ্বংসাবশেষ অপসারণের জন্য দুটি ক্রেন ঘটনাস্থলে রয়েছে।

তামাউলিপাস প্রদেশের গভর্নর বলেন, ধ্বংসস্তূপের নিচে কেউ যেন না থাকে, তা নিশ্চিত করতে উদ্ধারকর্মীরা থার্মাল ইমেজিং ক্যামেরা ব্যবহার করছেন।কী কারণে ছাদ ভেঙে পড়ল, তা এখনও স্পষ্ট নয়। তবে সিউদাদ মাদেরোর মেয়র বলেন, এটি সম্ভবত কাঠামো ভেঙে ঘটেছে।

You might also like!