Breaking News
 
Durga Puja 2026: ৩০০০ ড্রোনে আকাশে ফুটবে দুর্গার আবাহন, মহালয়ায় ইডেনে বিশেষ চমক, সঙ্গে বিজয়া সম্মেলনী Seva Jyoti Yatra: ৭ অক্টোবর বাংলার সব জেলায় পদযাত্রা, জায়ান্ট স্ক্রিনে মোদির ভাষণ, ‘সেবা জ্যোতি’ কর্মসূচি বিজেপির Birbhum bomb blast: বোর্ড গঠন ঘিরে বীরভূমের বুধিগ্রামে বোমাবাজি, আতঙ্কে ছোটাছুটি, এলাকায় তীব্র উত্তেজনা Kolkata Heritage Tea Shops: শতাব্দীপ্রাচীন স্বাদের স্বীকৃতি! হেরিটেজ তালিকায় চিত্তবাবুর দোকান-সহ বাংলার ৮ প্রতিষ্ঠান Byelections 2026: বাগ্‌বিতণ্ডার পর গ্রেফতার হুমায়ুন কবীর, লাগাতার হুমকির অভিযোগে পুলিশি পদক্ষেপ Bengal bypolls: নন্দীগ্রামে ভোট দিয়ে শুভেন্দুর বার্তা, ‘শেষ নিঃশ্বাস পর্যন্ত ভোটার থাকব’, হুমায়ুন ইস্যুতেও মুখ্যমন্ত্রীর সাফ কথা

 

Horoscope

1 year ago

Today's horoscope: কোন রাশির ভাগ্যে আজ সুখবর, কে থাকবেন সতর্ক? জানুন আজকের রাশিফল!

Today's horoscope
Today's horoscope

 

মেষ রাশি: আজ শত্রুর কারণে নাজেহাল হতে হবে মেষ রাশির জাতকদের। অর্থাধান ভালো হবে। সরকারি চাকরিপ্রার্থীদের সুখবর আসতে পারে; তবে ভ্রমণ বাধাগ্রস্ত হতে পারে।

বৃষ রাশি: ব্যবসায় লাভের সম্ভবনা বৃষ রাশির জাতক-জাতিকাদের ; দাঁত সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে এবং  দীর্ঘমেয়াদি কোনও প্রকল্পে অর্থ ব্যয় না করা উচিত। বিজ্ঞান ও ডাক্তারির ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষায় নতুন দিগন্ত পেতে পারেন।

মিথুন রাশি: মিথুন রাশির জাতকদের চিকিৎসার খরচ বাড়তে পারে। অন্যেরা আজ আপনার সারল্যের সুযোগ নিতে পারে। মজুতদাররা অপ্রত্যাশিত মুনাফা পেতে পারেন। আইন, হিসেব, অর্থনীতির পড়ুয়াদের পড়াশোনায় উন্নতির যোগ রয়েছে। সহকর্মী বা প্রতিবেশীর থেকে আজ আপনি বিশেষ সাহায্য পাবেন।

কর্কট রাশি: কর্কট রাশির জাতক-জাতিকাদের সম্ভাব্য রক্তপাত বা অস্ত্রোপচারের আশঙ্কা রয়েছে। ব্যক্তিগত জীবন ও দাম্পত্যে কিছু মতান্তর হতে পারে। কাছের মানুষের শরীর খারাপ হওয়ায় আপনি উৎকণ্ঠিত হবেন।

সিংহ রাশি: আজ অকারণে নানা চিন্তা বাড়বে সিংহ রাশির জাতকদের মনে। কাজের সূত্রে ভ্রমণ হতে পারে। নতুন ব্যবসা শুরু করার ইঙ্গিত রয়েছে। আজ কোনও কিছুর নেশায় আচ্ছন্ন হতে পারেন। অনিশ্চিত ক্ষেত্রে বিনিয়োগ করে তাতে অর্থপ্রাপ্তি হতে পারে। লিভার বা চামড়ার অসুখে কষ্ট পেতে পারেন।

কন্যা রাশি: আজ কন্যা রাশির জাতক-জাতিকাদের কর্মক্ষেত্রে দক্ষতা সবার কাছে প্রকাশ পাবে। আজ কোনও ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণে আপনার ক্ষতি হতে পারে। হাড়ের ব্যথায় কষ্ট পেতে পারেন। পড়াশোনার কারণে বিদেশযাত্রার যোগ আছে। বাড়িতে গুরুস্থানীয় ব্যক্তির আগমন হতে পারে।

তুলা রাশি: আর্থিক লেনদেনে সতর্ক হোন; কর্মক্ষেত্রে দ্বন্দ্ব এবং স্বাস্থ্য-সংক্রান্ত উদ্বেগ বৃদ্ধি পেতে পারে।

বৃশ্চিক রাশি: প্রেমের সম্পর্কে জড়ানোর যোগ রয়েছে বৃশ্চিক রাশির জাতকদের। আপনার মতামতের ভুল ব্যাখ্যা হতে পারে। ব্যবসায় বহুদিন ধরে আটকে থাকা টাকা আজ আপনি পেতে পারেন। ভাইয়ের সঙ্গে মনোমালিন্য মিটে যেতে পারে। যে কোনও রকম আইনি জটিলতা থেকে আজ দূরে থাকুন।

ধনু রাশি: ধনু রাশির জাতক-জাতিকাদের কর্মস্থলে উচ্চ দায়িত্বের সম্ভাবনা রয়েছে; এছাড়াও পারিবারিক মনোমালিন্য হতে পারে। 

মকর রাশি: আজ মকর  রাশির জাতক-জাতিকাদের  ব্যবসায় লাভের সম্ভাবনা আছে; জীবন পরিবর্তনের দিশা মিলতে পারে। তবে পেটজনিত সমস্যা হতে পারে। 

কুম্ভ রাশি: হঠকারিতায় কোনও বড় সিদ্ধান্ত নেবেন না কুম্ভ রাশির জাতকরা। আঘাত পাওয়ার যোগ থাকছে। কর্মক্ষেত্রে শত্রুতা বৃদ্ধি পাবে। ব্যবসায় লাভের যোগ রয়েছে। বন্ধুর থেকে আর্থিক সাহায্য পেতে পারেন। দীর্ঘমেয়াদী ক্ষেত্রে বিনিয়োগ আজ লাভজনক হবে। জলবাহিত অসুখে কষ্ট পেতে পারেন।

মীন রাশি: মীন রাশির জাতক-জাতিকাদের মানসিক অস্থিরতা থাকবে; তবে সরকারি চাকরিতে সুযোগ আসতে পারে; এছাড়াও যৌথ ব্যবসায় লাভের সম্ভাবনা আছে। 

You might also like!