Breaking News
 
বিক্ষোভের জেরে দিল্লি অবরুদ্ধ কেন? যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের Anubrata Mandal: কেষ্টর নিরাপত্তায় রাজ্য সরকারের বড় পদক্ষেপ, এবার সশস্ত্র দেহরক্ষী পেলেন অনুব্রত Humayun Kabir: ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, রেজিনগরে হারতেই বড় ঘোষণা হুমায়ুন কবীরের! WB By-Elections: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির জয়জয়কার, ‘কংগ্রেস মরা দল’ কটাক্ষ শুভেন্দুর, সংখ্যালঘুদেরও ধন্যবাদ মুখ্যমন্ত্রীর President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার

 

Horoscope

3 years ago

Horoscope : আজকের দিন ০৮ সেপ্টেম্বর, ২০২৩ কেমন যাবে আপনার সারাদিন জেনে নিন

Rashifal (Symbolic Picture)
Rashifal (Symbolic Picture)

 

মেষ রাশিঃ পরিবারের কারও শরীর নিয়ে চিন্তা। পড়াশোনার জন্য দূরে ভ্রমণ। যে কোনও দিক থেকে আয় হতে পারে। প্রেমের ব্যাপারে আনন্দ লাভ। কোনও আত্মীয়ের সঙ্গে বিবাদের জন্য কাজ নিয়ে চিন্তা। বিদেশে বাসরত বন্ধুর খবর আসতে পারে। কুটিল মনোভাবের জন্য অশান্তি হতে পারে। ব্যবসায় ভাল সুযোগ নষ্ট হওয়ার যোগ। 


বৃষ রাশিঃ কোনও ভাল কাজে গিয়ে নিরাশ হয়ে ফিরে আসতে হবে। কর্মস্থানে দক্ষতার জন্য সুনাম পাবেন। নিজের কাজে উন্নতি লক্ষ করতে পারবেন। প্রিয়জনের ব্যবহার মনে আঘাত দিতে পারে। জলপথে ভ্রমণ ভাল হবে না, বিপদ ঘটতে পারে। শত্রুর জন্য ব্যবসার ক্ষতি। বাড়তি আয় করতে গিয়ে বিপদ হতে পারে। শিল্পীদের জন্য ভাল সময়। শরীরের ক্ষত থেকে সংক্রমণ ঘটতে পারে। 


মিথুন রাশিঃ বাড়িতে কোনও শুভ কাজ হতে পারে। পড়ে থাকা কাজ সেরে ফেলুন। পেটের সমস্যায় সারা দিন কষ্টে কাটতে পারে। বাড়িতে মনের মতো পরিবেশ পেতে পারেন। ব্যবসায় খুব ভাল সুযোগ মিলতে পারে। কঠিন কোনও সমস্যার সমাধান হতে পারে। পিতার শরীরের জন্য চিন্তা বৃদ্ধি। শরীরে ক্ষয় বৃদ্ধি পাবে। সন্তানের জন্য ব্যয় বাড়তে পারে।  


কর্কট রাশিঃ আপনার হাতের কাজের জন্য সুনাম বাড়তে পারে। ব্যবসায় দুশ্চিন্তা থেকে মুক্তি পাবেন। লোকের কাছে গুরুত্ব পাবেন। শত্রুভয় বাড়তে পারে। প্রিয়জনের খবর না পাওয়ায় মনখারাপ। ব্যবসায় উন্নতির যোগ। পায়ের যন্ত্রণা বাড়তে পারে।  


সিংহ রাশিঃ মানসিক কষ্ট থাকবে। জটিলতা কাটিয়ে কর্মস্থানে উন্নতি। বাড়তি কাজের চাপ থাকবে। জটিল ব্যাধি থেকে মুক্তি। নানা অশান্তির ভিতর দিয়ে দিনটি কাটবে। ধর্মীয় কাজে দান করতে পারেন। সম্পত্তি নিয়ে আইনি ব্যবস্থা। শিল্পীদের সময় খুব ভাল কাটবে। স্ত্রীর জন্য বাড়িতে বিবাদ। কোনও আত্মীয়ের সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ। 


কন্যা রাশিঃ  বিবাহ নিয়ে অশান্তি হতে পারে। বাড়ির সকলে মিলে ভ্রমণের আলোচনা। বিকালের দিকে শুভ পরিবর্তন। বন্ধুমহলে সমালোচনার পাত্র হতে পারেন। বুদ্ধির জোরে বিপদ থেকে উদ্ধার। প্রেমের অশান্তি বিচ্ছেদ পর্যন্ত ঘটাতে পারে। চাকরিতে কাজের চাপ বাড়তে পারে। ব্যবসায় নতুন সুযোগ আসতে পারে। কোমরে আঘাত লাগতে পারে। কোনও আশা বিনষ্ট হতে পারে। সম্পত্তির ব্যাপারে চিন্তা বৃদ্ধি। 


তুলা রাশিঃ কোনও সামাজিক কাজে বাধা পড়তে পারে। খেলাধুলায় বেশি দূর এগোতে পারবেন না। সহকর্মীর সঙ্গে মিলেমিশে কাজ করলে সুবিধা পাবেন। সন্তানদের নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা। শরীরে আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। হৃদ্‌রোগ দেখা দিতে পারে। 


বৃশ্চিক রাশিঃ  দাম্পত্য কলহের অবসান। বিষয়-সম্পত্তি নিয়ে আইনি ব্যবস্থা নিতে হতে পারে। বাড়িতে মাঙ্গলিক কাজের আলোচনা হতে পারে। সন্তানকে নিয়ে পরিবারে জটিলতা দেখা দিতে পারে। চলাফেরায় বাড়তি সতর্কতা প্রয়োজন। সুযোগসন্ধানী লোকেদের থেকে দূরে থাকুন। পেটের সমস্যা বাড়তে পারে।  


ধনু রাশিঃ আপনার আচরণে পরিবারের কেউ আঘাত পেতে পারেন। শেয়ারে বাড়তি টাকা না লাগানোই শ্রেয়। ভাইয়ের সঙ্গে মনোমালিন্য হতে পারে। বুদ্ধির ভুলে কর্মক্ষেত্রে জটিলতা সৃষ্টি হতে পারে। খুব নিকট কোথাও সবান্ধব ভ্রমণ হতে পারে। দামি কিছু হারিয়ে যেতে পারে। পাওনা টাকা ফেরত পেতে পারেন। বাইরে ভোগান্তি হওয়ার যোগ।  


মকর রাশিঃ  নতুন কাজের পরিকল্পনা হতে পারে। চিকিৎসার জন্য অর্থব্যয় হতে পারে। অপর কারও জন্য প্রেমের সম্পর্ক ভেঙে যেতে পারে। প্রশাসনিক কাজে উন্নতির যোগ রয়েছে। মায়ের সঙ্গে সম্পত্তি নিয়ে ঝামেলা বাধতে পারে। ব্যবসায় কলহ বাধতে পারে। চাকরির স্থানে নিজের বুদ্ধির জোরে বিপদ থেকে উদ্ধার। চাকরিতে চাপ বাড়তে পারে। 


কুম্ভ রাশিঃ অতিরিক্ত বিশ্বাসের খেসারত দিতে হতে পারে। মামলা-মোকদ্দমায় হঠাৎ ফেঁসে যেতে পারেন। প্রতিবেশীদের সঙ্গে ঝমেলা মিটে যেতে পারে। কর্মে বিশেষ একটা মন থাকবে না। বিবাহের ব্যাপারে কোনও মূল্যবান সিদ্ধান্ত নিতে হতে পারে। কোনও কাজে হঠকারিতা না করাই ভাল। লিভারের সমস্যায় ভোগান্তি হতে পারে। ব্যবসায় চাপ বৃদ্ধি। 


মীন রাশিঃ প্রতিবেশীদের চিকিৎসার জন্য সময় ব্যয়। নামী কারও সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রবাসী কেউ বাড়িতে আসতে পারেন। কর্মস্থানে আপনি কারও কুটিলতার শিকার হতে পারেন। সৃষ্টিশীল কাজে স্ত্রী আপনাকে সাহায্য করতে পারেন। ব্যাঙ্কের ঋণ মঞ্জুর হয়ে যেতে পারে। সন্তানের জন্য চিন্তা। বাবার সঙ্গে বিবাদ।

You might also like!