Breaking News
 
বিক্ষোভের জেরে দিল্লি অবরুদ্ধ কেন? যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের Anubrata Mandal: কেষ্টর নিরাপত্তায় রাজ্য সরকারের বড় পদক্ষেপ, এবার সশস্ত্র দেহরক্ষী পেলেন অনুব্রত Humayun Kabir: ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, রেজিনগরে হারতেই বড় ঘোষণা হুমায়ুন কবীরের! WB By-Elections: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির জয়জয়কার, ‘কংগ্রেস মরা দল’ কটাক্ষ শুভেন্দুর, সংখ্যালঘুদেরও ধন্যবাদ মুখ্যমন্ত্রীর President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার

 

Horoscope

3 years ago

Rashifal : আজকের দিন ২১ জুলাই, ২০২৩ কেমন যাবে জেনে নিন

Horoscope (Symbolic Picture )
Horoscope (Symbolic Picture )

 

মেষ রাশিঃএকটু সাবধানে চলাফেরা করুন, বিপদের যোগ রয়েছে। সারা দিন কোনও একটি কাজ নিয়ে ব্যস্ত থাকতে হবে। শিল্পীদের জন্য ভাল সময়। রক্তচাপ ও পেটের সমস্যা বাড়তে পারে। পড়াশোনায় অসুবিধা দেখা দিতে পারে। ব্যবসায় লাভ বৃদ্ধি পাবে। ভ্রমণে না যাওয়াই ভাল হবে, কষ্ট বাড়তে পারে। প্রিয়জনের কারণে ব্যবসায় অশান্তি হতে পারে। 


বৃষ রাশিঃ বন্ধুর কারণে বিপদে পড়তে পারেন। আগুন থেকে বিপদের সম্ভাবনা দেখা যাচ্ছে। তর্কে জয়লাভ করায় আনন্দ। আর্থিক চাপ বাড়তে পারে। সংসারের জন্য অনেক করেও বদনাম জুটবে। মাথার যন্ত্রণা বাড়তে পারে। পিতা-মাতার চিকিৎসার খরচ বাড়তে পারে। দাম্পত্য বিবাদ বিচ্ছেদ পর্যন্ত যেতে পারে।  


মিথুন রাশিঃ  ব্যবসার জন্য উচ্চপদস্থ কোনও ব্যক্তির সঙ্গে আলোচনা করতে পারেন। প্রেমের জন্য বাড়িতে বিবাদ হতে পারে। চাকরির স্থানে কাজের চাপ বৃদ্ধি পাবে। ব্যবসায় বাড়তি লাভ হতে পারে। প্রিয়জনের কাছ থেকে আঘাত পেতে পারেন। বন্ধুদের সঙ্গে অর্থব্যয় হতে পারে। দূরে কোথাও ভ্রমণের ব্যাপারে আলোচনা হতে পারে। যে কোনও স্থান থেকে উপার্জন হতে পারে। 


কর্কট রাশিঃ লিভারের সমস্যা বাড়তে পারে। প্রিয়জন সম্পর্কে কোনও খারাপ খবর বাড়িতে আসতে পারে। বৃথা ভ্রমণ হতে পারে। সামাজিক কাজের দায়িত্ব বাড়তে পারে। নেশার প্রতি আসক্তি বৃদ্ধি পাবে। ভুল কথার জন্য বিবাদ হতে পারে। কোনও কারণে সম্মান নষ্ট হতে পারে। 


সিংহ রাশিঃ প্রতিবেশীর সঙ্গে বিবাদে না যাওয়াই ভাল হবে। সন্তানের জন্য বাড়তি খরচ হতে পারে। একটু সাবধানে চলাফেরা করা দরকার, আঘাত লাগতে পারে। স্ত্রীর প্রতি অভিমান বাড়তে পারে। কাজের চাপের জন্য শরীরের কষ্ট বৃদ্ধি। সম্পত্তির ব্যাপারে খরচ বাড়তে পারে। উপহার পাওয়ায় আনন্দ। মিথ্যা অপবাদ কপালে জুটতে পারে। প্রেমে আনন্দ লাভ। 


কন্যা রাশিঃ ব্যবসায় সমস্যা বাড়তে পারে। বন্ধুদের দিক থেকে খারাপ কিছু ঘটতে পারে। বাইরের  অশান্তি বাড়িতে আসতে পারে। ব্যবসায় ঝুঁকি থাকবে, কিন্তু লাভ বাড়বে। যুক্তিপূর্ণ কথা সুনাম বাড়াতে পারে। স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য ভ্রমণ বাতিল হতে পারে। খারাপ কথা বলার জন্য অনুশোচনা। জ্যোতিষচর্চা থেকে আয় হতে পারে। 


তুলা রাশিঃ দাম্পত্য জীবন সুখে কাটতে পারে। ব্যবসায় একটু চাপ বাড়তে পারে। বুদ্ধির ভুলে কাজে ত্রুটি হতে পারে। স্ত্রীর জন্য মায়ের সঙ্গে বিবাদ ও মনঃকষ্ট। প্রেমের ব্যাপারে আনন্দ পাবেন, তবে চিন্তাও বাড়বে। পিতার সঙ্গে আলোচনায় লাভবান হবেন। আপনার পছন্দমতো কাজ পেয়ে যেতে পারেন। ব্যবসায় নতুন যোগাযোগ হতে পারে। 


বৃশ্চিক রাশিঃ কর্মস্থানে ব্যস্ততার কারণে শরীরের কষ্ট বৃদ্ধি। পড়াশোনার জন্য কোনও উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে আলোচনা। পিঠের যন্ত্রণা বৃদ্ধি পাবে। নতুন কাজের বিষয়ে সুনাম বাড়তে পারে। ব্যবসায় আয় বাড়বে। সেবামুলক কাজে সাফল্য লাভ। তর্ক থেকে দূরে থাকুন। ব্যবসায় পুরনো অশান্তি ফিরে আসতে পারে। দরকারি আলোচনা দ্রুত সেরে ফেলুন।  


ধনু রাশিঃ সন্তানের জন্য সুখ বাড়তে পারে। পিতার চিকিৎসার খরচ বৃদ্ধি। সম্পত্তি সংক্রান্ত সমস্যার সুরাহা হওয়ার সম্ভাবনা। শরীরে রোগের কারণে মানসিক চাপ। ব্যবসায় অশান্তি হতে পারে। দূরে বাসরত কোনও আত্মীয়ের খবর আসবে। প্রেমে অশান্তি বৃদ্ধি পেতে পারে। পেটের সমস্যায় ভোগান্তি।  


মকর রাশিঃ কোনও মহিলার প্রতি আসক্তি বৃদ্ধি। বেকারদের জন্য কাজের ভাল যোগাযোগ আসতে পারে। ব্যবসায় ক্ষতির সম্ভাবনা। খরচ বৃদ্ধি পাওয়ায় মাথাগরম। কোনও অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে ধর্ম নিয়ে আলোচনা করার সুযোগ পাবেন। প্রতিবেশীর ঝামেলায় বেশি কথা না বলাই শ্রেয়। প্রেমের ব্যাপারে নির্ভয়ে এগোতে পারেন। 


কুম্ভ রাশিঃ ব্যবসায় বিবাদ থেকে সাবধান থাকুন। সন্তানের জন্য খরচ বাড়তে পারে। নিজের মতে কিছু করার জন্য কর্মস্থানে বিবাদ বৃদ্ধি। বেকারদের জন্য চাকরির সুযোগ আসতে পারে। আশানুরূপ আয়বৃদ্ধির যোগ। প্রতিবেশীর সঙ্গে বিবাদে যাবেন না। পেটের সমস্যার জন্য দুপুরের পরে কাজের ক্ষতি।  


মীন রাশিঃ শত্রুভয় বাড়তে পারে। চিকিৎসার খরচ বৃদ্ধি। কর্মস্থানে সম্মান বাড়তে পারে। পিতার জন্য বিপদ থেকে উদ্ধার। বাড়তি খরচ হতে পারে। প্রিয়জনের জন্য মনঃকষ্ট। দূরের কোনও বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে। সহকর্মীদের সঙ্গে ভাল ব্যবহারের জন্য সুনাম পাবেন।

You might also like!