Breaking News
 
বিক্ষোভের জেরে দিল্লি অবরুদ্ধ কেন? যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের Anubrata Mandal: কেষ্টর নিরাপত্তায় রাজ্য সরকারের বড় পদক্ষেপ, এবার সশস্ত্র দেহরক্ষী পেলেন অনুব্রত Humayun Kabir: ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, রেজিনগরে হারতেই বড় ঘোষণা হুমায়ুন কবীরের! WB By-Elections: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির জয়জয়কার, ‘কংগ্রেস মরা দল’ কটাক্ষ শুভেন্দুর, সংখ্যালঘুদেরও ধন্যবাদ মুখ্যমন্ত্রীর President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার

 

Horoscope

3 years ago

Rashifal: আজকের দিন ১৬ সেপ্টেম্বর, ২০২৩ কেমন যাবে দেখে নিন এক ঝলকে

Rashifal (Symbolic Picture)
Rashifal (Symbolic Picture)

 

মেষ রাশিঃ বাবার জন্য বিপদ থেকে উদ্ধার হতে পারবেন। প্রিয়জনের জন্য মনঃকষ্ট। দূরের কোনও বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে। ব্যবসার ক্ষেত্র শুভ। কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ হতে পারে। সংসারে মাত্রাছাড়া ব্যয় হতে পারে। কোনও কাজে বন্ধুদের সাহায্য পেতে পারেন। প্রতিবেশীদের সঙ্গে খুব বুঝে কথা বলুন। মাতৃস্থানীয়া কোনও ব্যক্তির খারাপ ব্যবহারের জন্য কষ্ট পেতে পারেন। 


বৃষ রাশিঃ স্ত্রীর কথায় বিশেষ ভাবে মনোযোগ দেওয়া প্রয়োজন। খেলাধুলায় নাম করার ভাল সুযোগ হাতছাড়া হতে পারে। গুরুজনদের ব্যবহারে কষ্ট পেতে পারেন। পেটের ব্যথায় কষ্ট পেতে পারেন। গুপ্তশত্রু বৃদ্ধি পেতে পারে। মাত্রাছাড়া রাগ সংসারে অশান্তি ডেকে আনতে পারে। বাসস্থান পরিবর্তনের সম্ভাবনা।  


মিথুন রাশিঃ  ভ্রমণের সুযোগ নষ্ট হতে পারে। নিজের অজান্তেই কোনও কাজ দ্বারা সকলের প্রীতি লাভ করবেন। বন্ধুরা আপনাকে ঠকাতে পারে। স্বামী-স্ত্রীর মধ্যে মতান্তর সৃষ্টি হতে পারে। কোনও মহিলা-ঘটিত বিপত্তি আসতে পারে। কর্মস্থানে কথার উপর নিয়ন্ত্রণ রাখতে না পারলে ক্ষতি হতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্র শুভ। সরকারি কর্মচারীদের জন্য শুভ দিন। ঋণ মকুব হতে পারে। মায়ের সঙ্গে বিবাদ হতে পারে। 


কর্কট রাশিঃ কর্মস্থানে সম্মান পাবেন। একাধিক পথে আয় বাড়তে পারে। দূরে কোথাও ভ্রমণের জন্য আলোচনা। একটু সাবধানে চলাফেরা করুন, বিপদের যোগ আছে। কোনও একটি কাজ বার বার করতে গিয়ে ব্যস্ত হতে হবে। রক্তচাপের হেরফের হতে পারে। কোনও আত্মীয়কে নিয়ে বিবাদ হতে পারে। প্রেমের ব্যাপারে অভিমান বাড়তে পারে। অংশীদারি ব্যবসায় ভাল লাভ আশা করা যায়। প্রেমে প্রতারিত হতে পারেন। 


সিংহ রাশিঃ বন্ধুদের জন্য অশান্তি হতে পারে। আগুন থেকে বিপদের আশঙ্কা। প্রেমিকার সঙ্গে তর্কে জেতায় আনন্দ লাভ। সংসারের জন্য অনেক করেও বদনাম। টাকাপয়সা চুরি যেতে পারে। ব্যবসার ব্যাপারে উচ্চপদস্থ কোনও ব্যক্তির সঙ্গে আলোচনা। প্রেমের কারণে বাড়িতে বিবাদ হতে পারে। চাকরির স্থানে কাজের চাপ বৃদ্ধি পেতে পারে। পাড়ার লোকের উস্কানিতে বাড়িতে অশান্তি হতে পারে। স্ত্রীর জন্য কোনও বিপদ থেকে উদ্ধার লাভ।  


কন্যা রাশিঃ  প্রিয়জনের কাছ থেকে আঘাত পেতে পারেন। বন্ধুদের সঙ্গে অর্থব্যয় হতে পারে। সঙ্গীতে সাফল্য পাবেন। সংসারের ব্যয় বাড়তে পারে। কাউকে খারাপ কথা বলার জন্য অনুতাপ হতে পারে। লিভারের সমস্যা বাড়তে পারে। প্রিয়জনের বিষয়ে কোনও খারাপ খবর আসতে পারে। বৃথা ভ্রমণ হতে পারে। আলস্যের জন্য কোনও ভাল কাজ হাতছাড়া হতে পারে।  


তুলা রাশিঃ নেশার প্রতি আসক্তি বৃদ্ধি পেতে পারে। অর্শ-জাতীয় রোগ বাড়তে পারে। পড়াশোনার জন্য সুনাম বাড়তে পারে। প্রতিবেশীদের সঙ্গে তর্কে না যাওয়াই ভাল হবে। বাইরের লোকের জন্য বাড়তি খরচ হতে পারে। একটু সাবধানে গাড়ি চালানো দরকার, আঘাত লাগতে পারে। স্ত্রীর প্রতি অভিমান বাড়তে পারে। কাজের চাপের জন্য শরীরে কষ্ট বৃদ্ধি। সম্পত্তির ব্যাপারে খরচ বাড়তে পারে। 


বৃশ্চিক রাশিঃ  ব্যবসায় সমস্যা বাড়তে পারে। বন্ধুদের দিক থেকে খারাপ কিছু ঘটতে পারে। বাইরের অশান্তি বাড়িতে আসতে পারে। ব্যবসায় ঝুঁকি না নেওয়াই ভাল হবে। যুক্তিপূর্ণ কথা সুনাম বাড়াতে পারে। পড়াশোনার জন্য খুব ভাল যোগাযোগ আসতে পারে। পাওনা আদায়ের জন্য বেশি কষ্ট পেতে হবে না। বাড়ির লোকের সঙ্গে বনিবনা না-ও হতে পারে। সব দরকারি কাজ সেরে ফেলুন। অন্যের উপর কোনও কাজের দায়িত্ব দেবেন না। 


ধনু রাশিঃ বুদ্ধির ভুলে কোনও কাজ পণ্ড হতে পারে। স্ত্রীর জন্য মায়ের সঙ্গে বিবাদ ও মনঃকষ্ট। ব্যবসায় আয় বাড়তে পারে। প্রেমে আনন্দ বাড়তে পারে, তবে চিন্তাও থাকবে। কোনও উঁচু স্থান থেকে পড়ে যেতে পারেন। সন্তানের জন্য কষ্ট বাড়তে পারে। কর্মস্থলে ব্যস্ত হওয়ায় শারীরিক কষ্ট বৃদ্ধি। সংসারের খরচ নিয়ে স্ত্রীর সঙ্গে বিবাদ। কোনও অসৎ ব্যক্তির জন্য ক্ষতি হতে পারে।  


মকর রাশিঃ  ব্যবসায় নিজের বুদ্ধিতে চললে আয় বাড়বে। পত্নীর সঙ্গে বিবাদ নিয়ে যন্ত্রণা। শারীরিক কষ্টের কারণে কাজের প্রতি অনীহা। সন্তানের কোনও কাজে আনন্দ লাভ। বাবা-মায়ের চিকিৎসার খরচ বৃদ্ধি পেতে পারে। সম্পত্তির ব্যাপারে সুবিধা হওয়ার সম্ভাবনা। রোগের কারণে মানসিক চাপ বৃদ্ধি পাবে। সংসার অনেক দিন বাদে একটু মনের মতো লাগবে। বিভিন্ন মানসিক সমস্যায় কাজের ব্যাঘাত।  


কুম্ভ রাশিঃ বন্ধুদের সঙ্গে সম্পর্ক নিয়ে জটিলতা বাড়তে পারে। কোনও সুন্দরী মহিলার প্রতি আসক্তি বৃদ্ধি। সকালের দিকে স্ত্রীর প্রতি ক্ষোভ বাড়তে পারে। বেকারদের জন্য কাজের ভাল যোগাযোগ হতে পারে। প্রেমের ব্যাপারে অভিমান বৃদ্ধি পাবে। নিজের বুদ্ধিতে চললে শেয়ারে বড় বিপদ থেকে রক্ষা পেতে পারেন। মাত্রাছাড়া ক্রোধ বিপদ ডেকে আনতে পরে। 


মীন রাশিঃ স্ত্রীর সঙ্গে সম্পর্কে উন্নতির সময়। ব্যবসায় বিবাদ থেকে সাবধান। বাইরের লোকের জন্য খরচ বাড়তে পারে। ব্যবসায় ভাল সুযোগ কাজে লাগান। আয় মনের মতো হবে না। প্রতিবেশীর সঙ্গে বিবাদে যাবেন না। দুর্ঘটনা থেকে সাবধান। সমাজসেবায় শান্তিলাভ। স্ত্রীর সঙ্গে ঝগড়ার সুযোগ বাইরের লোক নিতে পারে। চাকরির বিষয়ে কোনও বন্ধুর সঙ্গে আলোচনা হতে পারে। রক্তচাপ নিয়ে চিন্তা।

You might also like!