Breaking News
 
Madison Huang vs Colette Kress: এনভিডিয়ার শীর্ষ পদ নিয়ে টানাপড়েন! ম্যাডিসন বনাম কোলেট ক্রেস, কোন দিকে সংস্থার ভবিষ্যৎ? Cyclone Akvan: ‘আকভান’-এর তাণ্ডবের আশঙ্কায় কাঁপছে ওড়িশা! পুরী ভ্রমণে নিষেধাজ্ঞার সতর্কতা, বাংলাতেও দুর্যোগের ভ্রুকুটি Sonia Gandhi Book Controversy: ‘বালাসাহেবের অপমান মানব না’, সোনিয়ার বই ঘিরে শিব সেনার দুই শিবিরে নতুন সংঘাত Samik Bhattacharya: ‘চিন্ময় প্রভুকে আটকে রাখা মানে...’, বাংলাদেশ সরকারকে নিশানা করে কী বললেন শমীক ভট্টাচার্য? CM Suvendu Adhikari: মমতা জমানায় বঞ্চিত আদিবাসীরা! উন্নয়নের আশ্বাস দিয়ে জনজাতিদের সঙ্গে নাচলেন শুভেন্দু TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের

 

Health Tips: ডায়াবিটিস ধরা পড়লে কোন খাবার খাওয়াটা উচিত, কোনটা অনুচিত? রইল গবেষকদের মত!

Health Tips
Health Tips

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- শরীরে ডায়াবিটিস ধরা পড়লে সকলের মনে একটাই চিন্তা যে, এবার থেকে  কোন খাবার খেলে নিয়ন্ত্রণে থাকবে ডায়াবিটিস? ভাত নাকি রুটি, কোন খাবারে ভরসা রাখা যাবে?এই রকম নানা আনুসাংগিক প্রশ্ন ভিড় করে রোগী ও রোগীর পরিবারের মনে। সম্প্রতি এই বিষয়ে গবেষকদের নানা সমীক্ষা সামনে এসেছে।

গবেষকদের মতে, সঠিক খাবার খাওয়ার পাশাপাশি কোনভাবেই সেই খাবার খাওয়া যাবে না যার উপরে রক্তের শর্করার পরিমাণ অনেকটা নির্ভর করে। গবেষকদের দাবি, কার্বোহাইড্রেট প্রথমে খেলে রক্তে শর্করার পরিমাণ যতটা বৃদ্ধি পায় তার তুলনায় আগে শাক-সব্জি ও প্রোটিন জাতীয় খাবার খেলে অনেকটাই কম থাকে রক্তে শর্করার মাত্রা। আগে প্রোটিন ও শাক-সব্জি খেলে আধ ঘণ্টা, এক ঘণ্টা ও দু'ঘণ্টা পর রক্তে শর্করার মাত্রা কম থাকে। শুধু শর্করার মাত্রা নিয়ন্ত্রণই নয়, কোনভাবে খাবার খাচ্ছেন তার প্রভাব পড়ে বার্ধক্যজনিত লক্ষণ , দেহের ওজন এবং হরমোনের ভারসাম্যের উপরেও। গবেষকদের দাবি, প্রোটিন এবং শাক-সব্জি আগে খেলে শর্করা জাতীয় খাদ্যের আগেই শরীরে পৌঁছে যায় ফাইবার। যার ফলে পরিপাকের গতি ধীর কিন্তু স্থির হয় এবং হঠাৎ করে দেহের শর্করার মাত্রা বেড়ে যাওয়ার ঝুঁকি থাকে না। এই পদ্ধতিতে খাবার খেলে শরীরের হরমোনের ভারসাম্য যেমন বজায় থাকে, তেমনই কমে প্রদাহ, ভাল থাকে ত্বকও।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…