Breaking News
 
Durga Puja 2026: ৩০০০ ড্রোনে আকাশে ফুটবে দুর্গার আবাহন, মহালয়ায় ইডেনে বিশেষ চমক, সঙ্গে বিজয়া সম্মেলনী Seva Jyoti Yatra: ৭ অক্টোবর বাংলার সব জেলায় পদযাত্রা, জায়ান্ট স্ক্রিনে মোদির ভাষণ, ‘সেবা জ্যোতি’ কর্মসূচি বিজেপির Birbhum bomb blast: বোর্ড গঠন ঘিরে বীরভূমের বুধিগ্রামে বোমাবাজি, আতঙ্কে ছোটাছুটি, এলাকায় তীব্র উত্তেজনা Kolkata Heritage Tea Shops: শতাব্দীপ্রাচীন স্বাদের স্বীকৃতি! হেরিটেজ তালিকায় চিত্তবাবুর দোকান-সহ বাংলার ৮ প্রতিষ্ঠান Byelections 2026: বাগ্‌বিতণ্ডার পর গ্রেফতার হুমায়ুন কবীর, লাগাতার হুমকির অভিযোগে পুলিশি পদক্ষেপ Bengal bypolls: নন্দীগ্রামে ভোট দিয়ে শুভেন্দুর বার্তা, ‘শেষ নিঃশ্বাস পর্যন্ত ভোটার থাকব’, হুমায়ুন ইস্যুতেও মুখ্যমন্ত্রীর সাফ কথা

 

Health

2 years ago

Fact Check: জলই জীবন! শরীরের কি কি কাজে জলের ভূমিকা রয়েছে?

Drinking Water (File Picture)
Drinking Water (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দেহে রক্ত উৎপাদন থেকে হরমোন উৎপাদন। দেহের নানাবিধ ক্ষতিকর পদার্থকে মূত্রের মাধ্যমে বের করে দেওয়াসহ, শরীরের নানান গুরুত্বপূর্ণ কাজেই জলের ভূমিকা অনস্বীকার্য। তাই দেহে জলের ঘাটতি হলে, হতে পারে ডিহাইড্রেশানের মত সমস্যা। তাই সব ঋতুতেই ৩ লিটার জলপান করা উচিৎ।

হজম প্রক্রিয়ায় জলের বিরাট গুরুত্ব রয়েছে। তাই খাবার খাওয়ার আগে কিংবা পরে কিছুটা পরিমাণে জলপান করা উচিত। তাহলে সহজেই খাদ্য হজম করতে পারবেন। অন্যথায় গ্যাস, অ্যাসিডিটি থেকে শুরু করে একাধিক রোগের ফাঁদে পড়ার আশঙ্কা বাড়বে। তাই সুস্থ থাকতে খাওয়ার আগে বা পরে জলপান করুন। তাতেই স্বাস্থ্যের হাল-হকিকত বদলে যাবে।

জল কম পরিমাণে খেলে মল শক্ত হয়ে যাওয়ার আশঙ্কা বাড়ে। ফলে অচিরেই পিছু নেয় কোষ্ঠকাঠিন্যের মতো অসুখ। তাই রোজ সকালে পেট পরিষ্কার না হলে দিনে অন্ততপক্ষে ৩ লিটার জলপান করুন। তাতেই আপনার মল নরম হবে। ফলে অচিরেই কোষ্ঠকাঠিন্যের মতো জটিল সমস্যা থেকে চিরতরে মুক্তি পাবেন। এমনকী আপনাকে আর মল নরম করার ওষুধও খেতে হবে না।

You might also like!