Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Health

1 year ago

Fig Health Benefits: শরীরের সুস্থতা বজায় রাখতে ডুমুরের জুড়ি মেলা ভার! বহুগুণ সম্পন্ন এই ফলের জেনে নিন গুণাবলি

Fig
Fig

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ডুমুর খাওয়ার উপকারিতা অনেক। ফল হিসেবে ডুমুরের গুরুত্ব বেশ প্রাসঙ্গিক। এই ডুমুর ফল জলে ভিজিয়ে রেখে সেই ডুমুরের জল প্রত্যহ খেলে তা শরীরের জন্য বেশ উপকারী। এমনকি অনেক বাড়িতে ডুমুর ভাজা, ডুমুরের তরকারি খাওয়ার বেশ প্রচলন রয়েছে। তবে ডুমুর ভিজিয়ে রাখা জল এবং জলে ভিজিয়ে রাখা ডুমুর দুটোই মানব স্বাস্থ্যের জন্য দারুণ কার্যকরী। এই ডুমুর জলে ভিজিয়ে রেখে খেলে কী কী উপকার পাবেন? জেনে নিই,

১। ডুমুর জলে ভিজিয়ে খেতে পারলে নিয়ন্ত্রণে থাকবে ব্লাড সুগারের মাত্রা। আপনার যদি ডায়াবেটিসের সমস্যা থাকে তাহলে ডুমুর খেতে পারেন জলে ভিজিয়ে রেখে। তবে ডায়াবেটিসের পরিমাণ অর্থাৎ ব্লাড সুগারের মাত্রা খুব বেশি হলে কিন্তু চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খেতে হবে দরকারে। আর ব্লাড সুগারের মাত্রা খুব বেশি হলে ডুমুর জলে ভিজিয়ে রেখে খাবেন কিনা, তাও চিকিৎসকের থেকে জেনে নেওয়া প্রয়োজন। 

২। ডুমুরে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার। জলে ভিজিয়ে ডুমুর রোজই খেতে পারেন আপনি। তবে অল্প পরিমাণে খেতে হবে। বদহজমের সমস্যায় যাঁরা ভোগেন, তাঁরা নিয়মিত ডুমুর জলে ভিজিয়ে খেতে পারেন। রোজ জলে ভিজিয়ে ডুমুর খেলে অ্যাসিডিটি, গ্যাস, পেট ফেঁপে যাওয়ার মতো সমস্যা এড়ানো সম্ভব। আর ফাইবার থাকায় ডুমুর জলে ভিজিয়ে রেখে খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যাও কমবে। পেটও ভরে থাকবে জলে ভেজানো ডুমুর খেলে। 

৩। ফাইবার সমৃদ্ধ হওয়ায় ডুমুর জলে ভিজিয়ে খেলে ওজন কমবে দ্রুত হারে। মেদ ঝরাতে অনেকেই অনেক ধরনের জিনিস খেয়ে থাকেন আজকাল। সেই তালিকায় জলে ভেজানো ডুমুর রাখতে পারেন। শরীরের অতিরিক্ত ফ্যাট ঝরাতে সাহায্য করবে জলে ভেজানো ডুমুর।

৪। ডুমুর ভেজানো জল খাওয়া ত্বকের স্বাস্থ্যের জন্যেও ভাল। ত্বককে নানা ভাবে রক্ষা করে এই পানীয়। প্রচুর ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্টস রয়েছে ডুমুরের মধ্যে। তাই এই ফল জলে ভিজিয়ে রেখে খেলে ত্বকের যাবতীয় কালচে ছোপ দূর হয়। ত্বকের উজ্জ্বল ভাব ফিরিয়ে আনে। 

৫। ডুমুর নিয়মিত খেতে পারলে বাড়বে শরীরের ইমিউনিটি। সহজে অসুস্থ হবেন না। সংক্রমণ হবে না চট করে। অতএব জলে ভিজিয়ে ডুমুর নিয়মিত খেলে সুস্থ থাকবেন আপনি। 

You might also like!