Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Game

1 month ago

FIH Women’s World Cup: মহিলা হকি বিশ্বকাপ, ফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা ও নেদারল্যান্ডস

Argentina sets up FIH Women’s World Cup final with Netherlands
Argentina sets up FIH Women’s World Cup final with Netherlands

 

কলকাতা, ২৮ আগস্ট : বৃহস্পতিবারের দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ১-০ গোলে হারানোর পর, শনিবারের মহিলা হকি বিশ্বকাপ ফাইনালে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এটি হবে ২০২২ সালের ফাইনালের পুনরাবৃত্তি। কারন স্পেনে ডাচরা আর্জেন্টিনাকে ৩-১ গোলে হারিয়েছিল। চতুর্থ কোয়ার্টারের শুরুতে পেনাল্টি কর্নার থেকে গোল করে জুলিয়েটা জাঙ্কুনাস আর্জেন্টিনার জয় নিশ্চিত করেন এবং টানা তৃতীয় বিশ্বকাপে স্কোরশিটে নিজের নাম লেখান। এর আগে বৃহস্পতিবার আমস্টেলভিনে প্রথম সেমিফাইনালে নেদারল্যান্ডস সহ-আয়োজক বেলজিয়ামকে ১-০ গোলে হারিয়ে টানা অষ্টমবারের মতো ফাইনালে উঠেছে। আর্জেন্টিনা এর আগে ছয়টি ফাইনালে অংশ নিয়ে দুটিতে জিতেছে। অন্যদিকে অপ্রতিরোধ্য ডাচরা, যারা ইউরোপীয় ও অলিম্পিক চ্যাম্পিয়নও, তারা টানা চতুর্থ এবং সব মিলিয়ে রেকর্ড বাড়িয়ে দশম শিরোপার খোঁজে থাকবে। এর আগে ২০১৪, ২০১৮ এবং ২০২২ সালের আসরগুলোতে তারা শিরোপা জিতেছিল।

You might also like!